নিয়ত ছাড়া স্ত্রীকে তালাক শব্দ বললে তালাক পতিত হওয়ার ব্যাপারে শরীয়ত কি বলে?
মুহতারাম মুফতি সাহেব, আমি ২ বছর আগে নিজেরা বিয়ে করছি আমাদের কোন আত্মীয় স্বজন ছিল না বিয়েতে। আমার দুই বছর এক সাথে ছিলাম। প্রশ্নের শুরুতে বলি আমাদের আগে এক তালাক ছিল। আবার যখন কোরবানি ঈদের পর আমার স্ত্রী যখন তার বাবার বাড়িতে গেলো তখনও কিছু কথা কাটাকাটি হয়। হঠাৎ তারপর একদিন সে তালাক দিতে বলে আমি তাকে দিবো না বলে জানাই তাকে অনেকভাবে বুঝাই কিন্তু সে আমাকে বারবার ফোন বা মেসেজ দিয়ে তালাক চাইতে থাকে। আমার তখন দাদা হাসপাতালে ভর্তি ছিল এই টেনশন এ ছিলাম। আমি তখন তাকে তালাক না বলে হালাক বলি যাতে তার রাগ কমে যায় কিন্তু সে পরের দিন আবার ফোন দিয়ে স্পষ্টভাবে তালাক উচ্চারণ করে বলতে বলে। আমি তখন প্রথমে কালাক উচ্চারণ করি তারপর বলে ভালো করে তারপর আমি একবার তালাক বলি তার পর সে জানায় ফোনে ভালোভাবে শোনা যায় না তাই মেসেজ লিখে দিতে। পরে আমি মেসেজ লিখে দেই।
প্রশ্ন- ১: আমার এখানে কি এক তালাক পতিত হবে নাকি দুই তালাক?
আমার যখন দুই জন দুরে থাকি তখন এই সমস্যাগুলো হয় এক সাথে থাকলে এমন কখনও হয় নাই। তার পর কিছুদিন টুকটাক তার সাথে কথা হতো কিন্তু তার কিছু দিন আমার সাথে তার কথা হত না। মাঝে মাঝে ২,১ দিন কথা হত বিভিন্ন প্রয়োজনে। এবং প্রায় দুই মাস আগে সে একটা মেসেঞ্জার গ্রপ খুলে এবং তাকে খোলা মেনে নিতে বলে আমি রাজি ছিলাম না এবং সে অনেক ধরনের কথা বলে অনেক কথা কাটাকাটি হয় এবং আমার বড় ভাইকে গ্রপে এডড দেয়। এক পর্যায়ে আমি তাকে বলি "আমি তোমাকে খোলা মেনে নিলাম"
প্রশ্ন- ২ : আমাদের সম্পর্ক কি একবারে শেষ হয়ে গেছে?
আমি এখন আল্লাহ কছে তওবা করি এবং নামাজে বসে আল্লাহ সাথে কান্না করি। আমি আমার স্ত্রী কে ছাড়া থাকতে পারছি না আমি তাকে প্রচন্ড ভালোবাসি আমি তার জন্য প্রতিনিয়ত কান্না করছি আল্লাহ কাছে ও নামাজে বসে দোয়া করছি। আমি প্রতিনিয়ত ইস্তেগফার পরতেছি তাহাজ্জাুদ নামাজে বসে তাকে হালালভাবে আবার চাচ্ছি। আমি তাকে ছাড়া মৃত্যু মত অবস্থা হয়ে আছি আমার কোন কাজে মন বসে না সব সময় শুধু তাকে নিয়ে চিন্তা করি।
বিঃদ্রঃ আমি কখনও তাকে ছাড়ার জন্য বা তালাক দেওয়া নিয়তে কোন শব্দ উচ্চারণ করি নাই মুহতারাম। আমি এখন তাকে ছাড়া কোনভাবে বাঁচতে পারছি না সব সময় খারাপ ডিসিশন নেওয়ার চিন্তা করে।
প্রশ্ন- ৩: আমরা কি আবার এক সাথে হতে পারব? আর হলে এটা কি হালাল হবে বা আবার পরিবারের সম্মতিতে কি নতুন দেনমহর ধার্য্য করে বিবাহ করতে পারব। আমি তাকে কোনভাবে হারাতে চাচ্ছি না।
নিবেদক,
জিহাদ - গাজিপুর
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক তালাক প্রদানের জন্য ব্যবহারিত সরিহ শব্দ তথা এমন শব্দ যা কেবর তালাকের জন্যই ব্যবহার করা হয় এমন শব্দ দ্বারা তালাক পতিত হওয়ার জন্য তালাকের নিয়ত থাকা শর্ত নয়। বরং নিয়ত ছাড়াই তালাক শব্দ উচ্চারণের সংখ্যানুপাতে তালাক পতিত হয়।
সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি স্বীয় স্ত্রীর আবদারে তালাক শব্দ মুখে স্পষ্টভাবে একবার তালাক বলার দ্বারা এক তালাকে রজয়ী পতিত হয়েছে। বিধায় পূর্বের এক তালাক ও এখনকার এক তালাক মিলে আপনার স্ত্রী দুই তালাকে রজয়ী প্রাপ্তা হয়েছেন। আর একবার তালাক শব্দ মুখে উচ্চারণ পরবর্তী স্ত্রী শুনতে পারেনি বলে লিখে দিতে বলার প্রেক্ষিতে আপনি যে তালাক শব্দ লিখে দিয়েছেন এতে নতুন কোন তালাক পতিত হয়নি। কারণ এটা পূর্বের বলা শব্দকে জানিয়ে দেওয়া মাত্র।
তবে পরবর্তীতে আপনার স্ত্রীর খোলা তালাক চাওয়ার পেক্ষিতে আপনি "আমি তোমাকে খোলা মেনে নিলাম" বলায় এখন খোলা তালাক পতিত হয়েছে। যার ফলে আপনাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে একে অপরের জন্য হারাম হয়ে গেছেন।
আর এখন আপনারা উভয়ে একসাথে ঘর-সংসার করতে চাইলে নতুন মহর নির্ধারণ করে শরয়ী স্বাক্ষী তথা দু‘জন পুরুষ বা একজন পুরুষ ও দু‘জন মহিলার উপস্থিতিতে আপনাদের ইজাব-কবুল করতে হবে। তাহলে আবার হালালভাবে বৈবাহিক জীবনযাপন করতে পারবেন।
লক্ষণীয়: খোলা তালাকের পূর্বে দুই তালাকে রজয়ী দেওয়ার কারণে পরবর্তীতে আর এক তালাকের মালিক থাকবেন। কখনো আর এক তালাক দিলে আপনাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে এক অপরের জন্য হারাম হয়ে যাবেন যা পরবর্তীতে হালালা করা ব্যতীত বিবাহের মাধ্যমে আর একত্রিত হতে পারবেন না।
الادلة الشرعية
(تنوير الأبصار مع رد المحتار-4/498-500)
فى تنوير الأبصار– و بأنت طالق بائن أو البتة....الخ واحدة بائنة ان لم ينو ثلاثا
(الفتاوى الهندية-1/472-473)
وفى الفتاوى الهندية-إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا
(بدائع الصنائع-3/295)
وأما حكم الطلاق البائن.. هو نقصان عدد الطلاق وزوال الملك أيضا حتى لا يحل له وطوها إلا بنكاح جديد، ...... ولا يحرم حرمة غليظية حتى يجوز له نكاحها من غير أن تتزوج آخر، لأن ما دون الثلاثة، وإن كان بائنا، فإنه يوجب زوال الملك لا زوال حل المحلية
(البناية شرح الهداية-5/456)
لا ملك بعد انقضائها، فإذا انتقضت العدة لم يبق محل الإمساك، والطلاق الرجعى فى الحال سبب لزوال الملك عند انقضاء العدة
(الفتاوى الهندية-1/348)
فوقوع الفرقة بانقضاء العدة فى الرجعى، بدونه فى البائن، وزوال حل المناكحة متى تم ثلاثا، كذا فى المحيط البرهانى
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش