ফিকহ তালাক

স্বামী তার স্ত্রীকে রাগ করে ছেড়ে দিলাম বললে কি তালাক হয়?


মুহতারাম মুফতি সাহেব, ১. আমার স্বামীর একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। আমি জানতে পারলে আমার স্বামী আমাকে বলে তুমি যদি ওই মেয়ের সাথে যোগাযোগ করো বা কথা বল তাহলে তুমি তালাক। পরে আমি ওই মেয়ের সাথে যোগাযোগ করি। কিন্তু পরবর্তীতে সে আমাকে বলে তুমি তার সাথে কথা বইল আমি তোমাকে অনুমতি দিলাম। এরপর আমি তার সাথে কথা বলি তালাক বলার সময় সে আমাকে অনুমতির কথা উল্লেখ করেনি এই ক্ষেত্রে কি তালাক হবে?

২. কোন একটি ঘটনার প্রেক্ষিতে তিনি আমাকে বলেছেন আমি তোকে ছেড়ে দিলাম আমি তোকে সারাজীবনের জন্য ছেড়ে দিলাম। এই অবস্থায় কয় তালাক হবে?

৩.  কোন এক প্রেক্ষিতে আমার স্বামী বলেছে তার বাসার লোকদেরকে যদি এই বাসা থেকে কেউ আমার বউকে ফোন দাও বা ওর সঙ্গে যোগাযোগ করে তাহলে ও তালাক। এরপর কিছুদিন পর ঐ বাসা থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এই অবস্থায় কি তালাক হয়?

উপরের অবস্থাগুলোতে কি আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে? আমার অজ্ঞতার কারণে এই অবস্থার পর আমাদের সন্তান জন্ম হয় এখন উক্ত সন্তানের ব্যাপারে কি হুকুম? আমার যেহেতু সন্তান আছে আমি তাদের প্রয়োজনে যদি উক্ত স্বামীর সাথে সংসার করি সেক্ষেত্রে আমার জন্য কি হুকুম? যদি অন্যত্র বিবাহ হয় সেক্ষেত্রে কি ইদ্দত পালন করা জরুরি? বিস্তারিত জানালে উপকৃত হব।

৪। কিছুদিন আগে একটি মেয়ে আমাকে ফোন দিয়ে বলে আমি তোমার স্বামীর বউ। সে অনেক কথা বলে। পরে আমি আমার স্বামীকে জানালে আমার স্বামী আমাকে বলে এই মেয়েকে এখনই বলক মারবা। না মারলে কোনদিন যোগাযোগ করলে স্বইচ্ছায় স্বজ্ঞানে তুমি তিন তালাক। আমি ওই মেয়েকে বলক মারেনি আবার যোগাযোগও করিনি।

 

 

নিবেদক,

                                                                              আব্দুল্লাাহ - প্রবাসীا




الجواب باسم ملهم الصِّدق و الصّواب


শরীয়তে ইসলামীয়ার বিধান মতে শর্ত যুক্ত তালাকের ক্ষেত্রে শর্ত পাওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যায়। অন্যথায় নয়। আর ছেড়ে দিলাম শব্দটি তালাকের জন্য ব্যবহারিত সরিহ শব্দ যা দ্বারা তালাক পতিত হওয়ার জন্য নিয়ত থাকা শর্ত নয়। বরং ছেড়ে দিলাম শব্দের সংখ্যানুপাতে তালাক পতিত হয়।

 

সুতরাং প্রশ্নের প্রথম বিবরণ অনুযায়ী আপনার স্বামীর অন্য মেয়ের সাথে কথা বলা জানার পরে আপনাকে তার সাথে কথা বললে তালাক হবে মর্মে শর্ত দেওয়ার পর আপনি তার সাথে কথা বলায় এক তালাকে রজয়ী পতিত হয়েছে। পরবর্তীতে কথা বলার অনুমতি দিলেও পূর্বেই কথা বলার কারণে তালাক পতিত করণে কোন প্রতিক্রিয়া হবে না।

আর ছেড়ে দিলাম শব্দটি তালাকের জন্য ব্যবহারিত সরিহ শব্দ হওয়ায় আপনার স্বামীর দুইবার উচ্চারণ করার দ্বারা দুই তালাকে রজয়ী পতিত হয়ে পূর্বের এক তালাকের সাথে মিলে তিন তালাকে মুগাল্লাজা পতিত হয়েছে। যার ফলে এখন আপনাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে একে অপরের জন্য হারাম হয়ে গেছেন।

তৃতীয় বিবরণ অনুযায়ী স্বামীর বাসার লোকদেরকে আপনার সাথে কথা বলার সাথে মর্ত করে তালাক প্রদান করার পর তাদের কেউ আপনার সাথে কথা বলার কারণেও শর্ত পাওয়া যাওয়ায় তালাক পতিত হবে। তবে পূর্বেই তিন তালাক পতিত হয়ে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় আর নতুন করে এই তালাক কাযর্যকর হবে না। প্রশ্নে উল্লেখিত সময়ে জন্মগ্রহণ করা বাচ্চা আপনাদের তথা আপনার স্বামী বাচ্চার বাবা ও আপনি মা সাব্যস্ত হবেন।

 বর্ণিত চতুর্থ সুরতে আপনি তাকে বলক না করলেও তার সাথে কথা না বলায় কোন তালাক পতিত হবে না। কারণ বলক মেরে কথা না বলা শর্ত ছিল। আপনি কথা না বলান কারণে শর্ত পাওয়া যায়নি।

 আর এখন আপনারা উভয়ে একসাথে ঘর-সংসার করতে চাইলে আপনাকে অন্যত্রে বিবাহ পরবর্তী তালাক প্রাপ্তা বা স্বামীর মৃত্যু পরবর্তী ইদ্দত পালন করে নতুন করে মহর নির্ধারণ করে শরয়ী স্বাক্ষীর উপস্থিতিতে ইজাব-কবুলের মাধ্যমে বিবাহে আবদ্ধ হতে হবে।




الادلة الشرعية


سورۃ البقرۃ: (230) 


 فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ


فتاوی ہندیۃ: (1/473)

 وَإِنْ كَانَ الطَّلَاقُ ثَلَاثًا فِي الْحُرَّةِ وَثِنْتَيْنِ فِي الْأَمَةِ لَمْ تَحِلَّ لَهُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ نِكَاحًا صَحِيحًا وَيَدْخُلَ بِهَا ثُمَّ يُطَلِّقَهَا أَوْ يَمُوتَ عَنْهَا، كَذَا فِي الْهِدَايَةِ

 

الصحیح لمسلم: (533)

 عن عائشة قالت جاءت امرأة رفاعة إلى النبي صلى الله عليه وسلم فقالت  كنت عند رفاعة فطلقني فبت طلاقي فتزوجت عبد الرحمن بن الزبير وان ما معه مثل هدبة الثوب


الفتاوى الهندية (١/٤٢٠)

                 واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال


الهداية (١/٣٨٥)

               واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش



২৪ নভেম্বর ২০২৫