মহিলার কাছে যাকাতের নেসাব পরিমাণ অলংকার আছে কিন্ত যাকাত দেওয়ার মতো টাকা নেই। এ অবস্থায় যাকাত দিতে হবে কি না?
প্রশ্ন: একজন মহিলার কাছে যাকাতের নেসাব পরিমাণ অলংকার আছে কিন্ত যাকাত দেওয়ার মতো টাকা নেই। এ অবস্থায় যাকাত দিতে হবে কি না?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর: কোন মহিলার কাছে যদি যাকাতের নেসাব পরিমাণ অলংকার থাকে, তাহলে তার উপর যাকাত আদায় করা ফরজ। অতএব যেহেতু উক্ত মহিলার কাছে নেসাব পরিমাণ অলংকার আছে তাই তাকে উক্ত অলংকারের যাকাত আদায় করতে হবে।
এক্ষেত্রে সে হয়ত স্বর্ণ বিক্রি করে যাকাত আদায় করবে অথবা টাকা ঋণ নিয়ে আদায় করতে হবে।
الادلة الشرعية
1) الهداية ((1/185))
الزكاة واجبة على الحرالعاقل البالغ المسلم إذا ملك نصابا ملكا تاما وحال عليه الحول
2) الفتاوى التاتارخانة ((3/154))
3) رد المحتار ((3/227))
4) فتح القدير ((2/222))
5) فتاوى الهندية ((1/240))
6) البحر الرائق ((2/396))
7) كتاب الفتاوى ((8/327))
زكوة واجب ہونےکے لئے نقد رقم کا ہونا ضروری نہیں بلکہ اصل میں جس مال میں زکوۃ واجب ہواسی کا حصہ بطور زکوۃ اداکرنا واجب ہوتا ہے
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
সাজিদুর রহমান গাজীপুরী
শিক্ষার্থী: ইফতা (ফতওয়া) বিভাগ
মাদরাসাতুর রহমান আল-আরাবিয়া
সত্যায়নে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল