ফিকহ তালাক

স্বামী/স্ত্রীর মাঝে ঝগড়ার সময় স্বামী যদি মুখে তালাক না বলে শুধু এক, দুই, তিন বলে এর দ্বারা তালাক হওয়া না হওয়া প্রসঙ্গে

প্রশ্নঃ স্বামী/স্ত্রীর মাঝে ঝগড়ার সময় স্বামী যদি মুখে তালাক না বলে শুধু এক, দুই, তিন বলে এবং শুধু ঠোট নাড়ায়, আওয়াজ ছাড়া, তাহলে কি তালাক হবে? হলে কত তালাক হবে?

 

উত্তরঃ শরয়ী দৃষ্টিকানে সংখ্যার মাধ্যমে তালাক পতিত হয় না। কিন্তু যদি পূর্বে তালাকের আলোচনা থাকে বা উল্লেখ করা হয়ে থাকে পরক্ষনেই শুধু সংখ্যা উল্লেখ করা হয়, তাহলে নতুন করে তালাক শব্দ উচ্চারন করা ব্যতিতই তালাক পতিত হয়ে যাবে।

 

বিধায় প্রশ্নোক্ত সুরতে স্বামী-স্ত্রী ঝগড়ার কারনে পূর্বে তালাকের আলোচনা হয়ে থাকলে এবং সেই পরিপ্রেক্ষিতে এক.দুই, তিন বললে স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে যাবে।

 

অন্যথায় শুধু সংখ্যা উল্লেখ করার দ্বারা তালাক পতিত হবে না।

 

সূত্রঃ আদ দুররুল মুখতার ৪-৫১৩ যাকারিয়া, কাযীখান ১-২৭৮ যাকারিয়া, ফাতওয়া রহিমিয়া।

 

উত্তর প্রদানে

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল

০৫ নভেম্বর ২০২৫