মুহতারাম মুফতি সাহেব, হুজুর সমস্যা আসলে দুই মাস ধরে। আমি দেশের বাহিরে থাকি নতুন বিয়ে করে দের মাস থেকে চলে আশি। বাহিরে আসার পর একমাস ভালো ছিলো।  হটাত একদিন আমরা সামী স্ত্রী দুজন কথার মধ্যে আমি বল্লাম আমি যদি তোমাকে সুখ দিতে না পারি তাহলে তুমি তোমার মতো চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নিতে পারো। তারপর থেকে শুরু হয় সমস্যা একটু পরই মনে হয় আমি যে কথাটা বলেছি সেটা কি অন্য কোনো পর্যায় চলে গেলো কি না? এই কথা ভাবতে ভাবতে পাঁচ দিন চলে গেলো মনে শান্তি পাচ্ছি না। তাই এক আলেমের কাছে জিজ্ঞেস করতে গেলাম এই কথা বলার কারণে কোনো সমস্যা হবে কিনা?

উনি বললো কোনো সমস্যা হবে না। এর মধ্যে ওনি একটা শব্দ উচ্চারণ করেছেন তালাক শব্দ এটা শোনা পর এখন শুধু সারাদিন ২৪ঘন্টা শুধু এই কথা মাথার মধ্যে আসে এই শব্দটা রাতে ঘুমালেও মনে হয় যে আমি ঘামাচ্ছি কিন্তু ব্রেইন কথা বলসে। শুধু ওই শব্দটা আমি যেটাই করিনা কেনো শুধু ওই শব্দ মনের মাজে আসে কাজ করতে গেলেও একিই সমস্যা আমি মনে হয় পাগল হয়ে যাবো।

এই শব্দের কারণে শেষ প্রযন্ত আর সজ্জ করতে না পেরে আমার ওইফকে জানাই আমার শাশুড়ীকে জানাই যে আমার এই রকম সমস্যা গুলা হচ্ছে তখন তারা কবিরাজের কাছে আবার অনেক হুজুরের কাছে যায় ওনারা বলে আমাকে নাকি কেউ কুফরি করেছে তারপর ওনারা চিকিৎসা দিয়েছেন যদি ও আমি কোনো উপকার পাইনাই বা ওনারা কুফরির উপযুক্ত প্রমানও দিতে পারে নাই  এখন আমার কথা হলো এই সমস্যা গুলা দুইমাস দরে হচ্ছে এর কারণে যদি কোনো সময় ওই শব্দটা বেরিয়ে থাকে তাহলে কি সম্পর্ক ভেঙ্গে যাবে কারণে এই সমস্যা গুলার কারণে আমার সারাক্ষণ মনে হচ্ছে আমি কিছু বলে ফেললাম কি না কারণে আমি সব কিছু ভুলে যাই কোনো কিছু মনে রাখতে পারিনা কারো সাথে কথা বললে পরে আবার জিজ্ঞেস করি আমি কি বলে ছিলাম আপনার সাথে এখন এই শব্দটার জন্য আমি মানুষিক ভাবে খুতিগ্রস্ত হচ্ছি এখন আমার যথোটুকু মনে হয় আমি এই শব্দটা কখনো বলিনি তারপরও কেনো জানি মনে হচ্ছে বলসি কিনা মনে মনে সারাক্ষণ এই কথা গুলা আসলে মানুষ কিভাবে জীবন যাপন করবে এখন ভুলবশোত যদি কখনো এই শব্দটা বেরিয়ে থাকে যদিও আমি শিউর না তারপরও জানতে চাই

তাহলে কি সম্পর্ক ভেঙ্গে যাবে প্রথম প্রথম কাউকে উদ্দেশ্য করে এই শব্দটা আসে নাই কিন্তু এখন মাজে মাজে উদ্দেশ্য করে চলে আসে চেহারা ভেসে উঠে আমার ওয়াইফের।

 

 

নিবেদক,

                                                                                    নাম প্রকাশে অনিচ্ছুক

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب 

ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ। অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দিতে নিরুৎ সাহিত করে। তথাপি কারণে-অকারণে ইচ্ছায় অনিচ্ছায় একসাথে বা পৃথকভাবে যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায়। এমনিভাবে তালাক পতিত হওয়ার জন্য সরীহ তথা এমন শব্দ ব্যবহার করা যা তালাকের অর্থই প্রদান করে অথবা তালাকের অর্থের সম্ভাবনা রাখে এধরনের শব্দের দ্বারা তালাক পতিত হয়ে যায়।

 

সুতরাং আপনার কথা যা আপনি স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমি যদি তোমাকে সুখ দিতে না পারি তাহলে তুমি তোমার মত করে চিন্তাভাবনা বা সিদ্ধান্ত নিতে পারো  উক্ত কথা দ্বারা কোন ধরনের তালাকপতিত  হয়নি

বরং গভীর দৃষ্টিতে আপনার উক্ত কথা নিয়ে  চিন্তা করলে এটাই স্পষ্ট হয় যে এর দ্বারা তালাকের অধিকার স্ত্রীর হাতে অর্পণ  করাই বুঝায় আর আপনার উক্ত কথা বলার পর যেহেতু স্ত্রী কোন ধরনের তালাকের সিদ্ধান্ত নেননি বিধায় এ কথা দ্বারা কোন ধরনের তালাক পতিত  হয়নি

 

এমনিভাবে অন্তরে তালাকের কল্পনা জল্পনা আসা -যাওয়া করা  নিছক ওয়াসওয়াসা মাত্র  এরদ্বারা ও কোন ধরনের তালাক পতিত হয় না  ফলে তালাক উচ্চারণ করা ব্যতীত মনে মনে আপনার স্ত্রীকে তালাক দিলে কোন ধরনের তালাক পতিত হবে না বরং সেটা ওয়াসওয়াসার অন্তর্ভুক্ত  যা   গ্রহণযোগ্য নয়।   এবং   স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক শব্দটি মুখ দ্বারা বের হওয়ার ব্যাপারে আপনি যেহেতু নিশ্চিত নন  বরং সন্দিহান ফলে এর দ্বারাও কোনো ধরনের তালাক হবে না বরং যথাসম্ভব  ওসওয়াসার কারণেই এমন সন্দেহ  সৃষ্টি  হয়েছে যা  পরিহারযোগ্য ।  ওয়াসওয়াসার মত  সমস্যা থেকে মুক্তির জন্য বেশি করে ইস্তেগফার করা যেতে পারে। তবে স্ত্রীকে উদ্দেশ্য করে কখনো  যদি তালাক শব্দ ব্যবহার করেন চাই সেটা যেকোনো কারণে হোক না কেন তখন সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যাবে নিয়তের প্রয়োজন হবে না। ফলে সর্বদা সাবধান থাকতে হবে

 

মোটকথা: বর্ণিত কথা দ্বারা এতটুকু পরিষ্কারভাবে বুঝা যায় যে, কোন ধরনের তালাক পতিত হয়নি। তাই আপনাদের সংসার বৈধ আছে। তবে ভবিষ্যতের জন্য সতর্ক থাকতে হবে।






الادلة الشرعية

رد المحتار (٤/٤٥٧)

            فما لا يستعمل فيها الا في الطلاق فهو صريح يقع بلا نية


الهداية (٢/٣٤٩)

           فالصريح قوله : انت طالق ،،،،،لا يفتقر الى النية لانه صريح فيه لغلبة الاستعمال


الدر المختار (٥/٥٢٦)

          الكنايات ما خفيى المراد منه لتوارد الاحتمالات لا تطلق بها الا بنية او دلالة الحال


الموسوعة الفقهية (١٣/١١٠)

           اتفق العلماء على جواز تفويض الطلاق للزوجة

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش