মুহতারাম মুফতি সাহেব, আমি বর্তমানে একটি বিষয় নিয়ে খুবই মানসিক অশান্তির মধ্যে আছি। আমার মনে হয় আমি বিভিন্ন বিষয় নিয়েই ওয়াস ওয়াশাই ভুগি যেমন - আমাকে অজু করতে গেলে বারবার অজু করতে হয়, এটা একটা উদাহরণ। এখন হুজুর আমার প্রশ্নটা হল -
১, আমার স্বামী দেশের বাইরে থাকেন। গতবছর ফেব্রæয়ারিতে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হলে আমার স্বামী আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু আমার বোনকে প্রতিদিন আমার ছেলের ছবি হোয়াটসঅ্যাপ করতে বলতো। কিন্তু আমার সাথে অনেকদিন যোগাযোগ না করায় আমি ওনাকে বারবার কল দেওয়ায় আমাকে বøক করে দেন হোয়াটসঅ্যাপে। কিছু হলে কথা বন্ধ করে দেওয়া ওনার একটা অভ্যাস। কিন্তু অনেকদিন যোগাযোগ না হওয়ায় আর আমাকে হোয়াটসঅ্যাপে বøক করে দেওয়ায় আমার খুব মন খারাপ হয় আমি রাগের মাথায় আমার মাকে বলি- (উনি কি আমাকে ডিভোর্স দিতে চাই তাহলে সেটাও আমাকে জানিয়ে দিক, উনি দিলে দিক আমার সমস্যা নাই।) এখন এই কথা বলার সময় আমি এত কিছু ভেবে বলিনি যে এই কথা বলার মধ্যে আমার কোন নিয়ত ছিল কিনা তাও আমি শিউর না, নিয়তের বিষয়টা আমি পরবর্তীতে বিভিন্ন ভিডিওতে জানতে পারি।এখন হুজুর আপনার কাছে আমার প্রশ্ন এই কথার দ্বারা কি আমাদের বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে কিনা বা কোন প্রকার তালাক অর্পিত হয়েছে কিনা। হুজুর এখন এই তালাক জিনিসটা লিখতেও ভয় লাগছে হায় হায় আমি যে এখন এটা লিখছি এতে সমস্যা হবে কিনা?
২.ওনার এই কথা না বলার বিষয়টি নিয়ে আমার মায়ের সাথে আলোচনা করতে গিয়ে বলে ফেলি যে- এই যে ওনার কাছে বিদেশে যাওয়ার আগেই উনি খুটি নাটি বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেন তার উপর স্ত্রীকে কোনো কাজে সহযোগিতা করার মানসিকতাও কম সেক্ষেত্রে * (ওনার সাথে আমার ঐখানে সংসার করার ইচ্ছে নাই)* এই কথার দ্বারা কি তালাক অর্পিত হবে? যদিও এটা বলার সময় আমার কোন প্রকার নিয়ত ছিল কিনা তা নিয়ে আমি সন্ধিহান।আর যদি নিয়তের মত কিছু মাথায় থেকেও থাকে তাহলে কি তালাক অর্পিত হবে?
আমাদের নিকাহনামায় দেখলাম যে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদানের ক্ষমতা দেয়া আছে ১৮ নং কলামে কিছু শর্তসাপেক্ষে তা হল - দৈহিক অক্ষমতা, উন্মাদ বা নিরুদ্দেশ হলে।আমার স্বামী নিজেও এই কলাম সম্পর্কে জানেন কিনা তা আমি নিশ্চিত জানিনা। আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি। আমাকে আপনাদের মূল্যবান উওর দিয়ে উপকার করবেন। এই কথা গুলো আমি মার্চ মাসের ৫ তারিখে আমার মাকে বলি এরপর ওনার সাথে আমার মে মাসের ১১ তারিখে কথা হয়।
হুজুর উনি আমার সাথে আবার তিন চারদিন কথা না বলাই এখন আগের এই বিষয়গুলো আমাকে মানসিকভাবে খুবই অশান্তিতে রেখেছে আমার বলা ঐ কথাগুলো দ্বারা আবার কিছু হলো কিনা আমাদের বৈবাহিক সম্পর্কে।তালাক বিষয়ক বিভিন্ন হুজুরের ওয়াজ ভিডিও দেখার পর থেকে আমি মানসিকভাবে তালাকের ওয়াসওয়াসা নিয়ে খুবই বিপদগ্রস্ত হয়ে আছি।
এখন হুজুর আমার প্রশ্ন হল- আমার ওই বলা কথাগুলো দ্বারা আমাদের বৈবাহিক সম্পর্কের কোন ক্ষতি হলো কিনা কোনো প্রকার তালাক অর্পিত হয়েছে কিনা? বা আমি যে আপনাকে প্রশ্ন করার জন্য বারবার শব্দটি আনছি এতে সমস্যা হবে কিনা?হুজুর আমাকে আপনাদের মূল্যাবান উত্তর দিয়ে সাহায্য করবেন।
নিবেদক,
নাম প্রকাশে অনিচ্ছুক-ঢাকা
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে সরীহ শব্দ যা শুধুমাত্র তালাকের জন্য ব্যবহার হয় এমন শব্দ ব্যবহার করলে তালাকের নিয়ত ব্যতীতই তালাক পতিত হয়ে যায়। আর কেনায়া শব্দ যা তালাকের অর্থ প্রকাশের পাশাপাশি অন্য অর্থেও ব্যবহার হয়। ফলে এধরনের শব্দ দ্বারা তালাক পতিত হওয়ার জন্য নিয়ত বা তালাকের প্রতি ইঙ্গিত প্রকাশক পরিস্থিতি থাকা অবশ্যক। অন্যথায় তালাকের হুকুম কার্যকর হয় না।
সুতরাং স্বামীকে উদ্দেশ্য করে আপনার কথা " উনি কি আমাকে ডিভোর্স দিতে চায় তাহলে আমাকে জানিয়ে দিক উনি দিলে দিক আমার সমস্যা নাই " উল্লিখিত কথায় ব্যবহৃত হওয়া ডিভোর্স শব্দটি যদিও তালাকের ক্ষেত্রেই ব্যবহার হয় তথাপি এর দ্বারা কোন তালাক পতিত হবে না। কারণ উক্ত শব্দ দ্বারা স্বামীর কাছে তালাকের ব্যাপারে জানতে চাওয়াই মুল উদ্দেশ্য। স্বামীর পক্ষ থেকে তালাক দেওয়া বা স্ত্রীর পক্ষ থেকে তালাক নেওয়ার প্রসঙ্গ এখানে নেই। তাই এ কথা দ্বারা কোন ধরনের তালাক পতিত হওয়ার সুযোগ নেই।
এমনইভাবে স্বামী আপনার সাথে কথা বন্ধ করে দেওয়ার পর একপর্যায়ে আপনি বলেছিলেন " উনার সাথে আমার ওইখানে সংসার করার ইচ্ছা নেই " এর দ্বারা ও কোন ধরনের তালাক পতিত হবে না। " সংসার করার ইচ্ছা নেই" কথাটি যদিও তালাকের ক্ষেত্রে কেনায়া হিসেবে ব্যবহার হয়ে থাকে তথাপি রাগ, বা তালাকের আলোচনার প্রসঙ্গ ছাড়াই স্বামী কথা বলা বন্ধ করে দেওয়ার পরিস্থিতিতে যেহেতু উক্ত কথা বলেছেন পাশাপাশি নিয়ত থাকার ব্যাপারেও আপনি সন্দিহান। বিধায় পরিস্থিতির পর্যালোচনা দ্বারা তালাক না হওয়ার বিষয়টি যুক্তিসঙ্গত মনে হয়।
এমনইভাবে ফতোয়া জানার জন্য ঘটে যাওয়া বিষয় উপস্থাপন করার সময় তালাকের উচ্চারণ দ্বারা ও তালাক পতিত হয় না।
উল্লেখ্য: তালাকের মালিক একমাত্র স্বামী। তবে স্বামী যদি মৌখিকভাবে বা প্রচলিত কাবিননামার ১৮ নং ধারায় স্ত্রীকে তালাকের অনুমতি দেয় তাহলে সে তালাকের মালিক হয়ে যায়। এমনিভাবে কাজী সাহেবর পক্ষ থেকে স্বামীর অজান্তে ১৮ নং ধারায় তালাকের অধিকার লিখে দেয়ার পাশাপাশি যদি স্বামী কাবিন নামায় দস্তখত করে তাহলে সামাজিক প্রচলনের কারণে বিচারিকভাবে স্ত্রী তালাকের মালিক হয়ে যায়।
الادلة الشرعية رد المحتار
(٤/٤٥٧) فما لا يستعمل فيها الا في
الطلاق فهو صريح يقع بلا نية الهداية
(٢/٣٤٩) فالصريح قوله : انت طالق ،،،،،لا
يفتقر الى النية لانه صريح فيه لغلبة الاستعمال الدر المختار
(٥/٥٢٦) الكنايات ما خفيى المراد منه لتوارد
الاحتمالات لا تطلق بها الا بنية او دلالة الحال الموسوعه ة
الفقهية (١٣/١١٠) اتفق العلماء على جواز تفويض الطلاق
للزوجة قواعد الفقه
(٥٨) الثابت بالعرف كالثابت بالنص و الله اعلم بالصواب كتبه المجلس المشترك للإفتاء بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش