মুহতারাম মুফতি সাহেব, আমার বাবা মাকে তালাক গ্রহনের অনুমতি দিইছে। কিন্তু মা কখনও বলেনি যে তালাক গ্রহন করলাম। কিন্তু মা বলছে তালাক দিছি তোকে, তালাক তো হয়েই গেছে, তোর সাথে সম্পর্ক নাই। এখন প্রশ্ন হলো আমার বাবা মার বৈবাহিক সম্পর্ক কি এতে তালাক হইছে?
আর তা ছারা মার শুচিবায়ু আছে সেজন্য বাবার সাথে আগে থেকেই ঘুমায় না একসাথে এবং বাবা কে স্পর্শ ও করেনা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করে, বাবার সাথে কথা বলে, বাবা আম্মুর কাপড় ধুয়ে দেয়। এমতাবস্থায় তাদের রাজআত হইছে? এটা বললাম কারন আমাকে একজন বলছিল তালাক হয়ে গেছে বললে নাকি এক তালাক হয়।
অনুগ্রহ করে জানাবেন আমার বাবা মার বৈবাহিক সম্পর্ক কি হালাল আছে? আমরা কি এটা ভেবে নিশ্চিন্তে থাকবো যে তালাক হয়নি হালাল আছে? আমাদের করণীয় টা জানাবেন।
নিবেদন,
নাবিয়া জান্নাত- নওগা
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে মৌলিকভাবে তালাকের অধিকার একমাত্র স্বামীর। তবে স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকেন তাহলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারেন। স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না এবং স্বামীকে তালাক দিলে তা পতিতও হয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু স্ত্রী তালাকের সম্বন্ধ স্বামীর দিকে করেছে নিজের দিকে করেননি বিধায় তার উক্ত কথায় কোন তালাক পতিত হয়নি।
অতএব এখন তিনারা নিশ্চিন্তে ও নিরাপদে ঘর সংসার করতে পারবেন। এতে শরীয়তের কোন বাঁধা বিপত্তি নেই।
الادلة الشرعية
بائع الصنائع في ترتيب الشرائع (٣/٩٣)
والاصل ان الطلاق بيد الزوج دون الزوجة لانه هو الذي يملك انشاء عقد النكاح فيكون هو الذي يملك انهاءه كالبيع والشراء
رد المحتار (٣/٢٣)
قوله التطليق الى الزوج: اي انما هو اليه لا الى غيره فلا يصح تفويضه الى الزوجة الا باذنه فان فوض اليها صح فحينئذ تطلق نفسها كما شاءت في حدود ما فوض
الهداية(٢/٤٣)
الطلاق في يد الزوج لانه عقد معاوضة فكان الفسخ الى من له ولايةالعقد كالبيع فان المراة لا تملك الطلاق الا ان فوضه الزوج اليها والتفويض ان يقول لها طلقي نفسك او امرك بيدك فاذا قالت طلقت نفسي وقع الطلاق
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش