মুহতারাম মুফতি সাহেব, আমি জানি আমার প্রশ্নটা একটু বড় তাও আশা রাখছি আপনি এটা পড়বেন।

এই ঘটনা টা আজ থেকে প্রায় ৬/৭ বছর আগের ঘটনা। তখন আমার বয়স ছিল ১৮/১৯ বছর তখন আমি অনেক উশৃংখল ছিলাম। ইসলাম নিয়ে এত জানতাম ও না বা মানতাম ও না। আর খুব ভয়ো পেতাম না কিন্তু প্রায় ২ বছর যাবত আমি যখন ইসলাম সম্পর্কে জানতেছি বুঝতেছি এখন আমার পাপগুলো আমার ভিশন মনে পরে এবং আমি অনুতপ্ত ফিল করি। আমি খুব চিন্তায় থাকি সবসময়। এখন আসল কথা বলি: ৬/৭ বছর আগে আমি প্রেম করে বিয়ে করি। বিয়ের দিনটাতে শুধু আমরা একসাথে থাকি পরে আর দেখা করেছি কি না আমার মনে পরে না। বিয়ের পরের দিন থেকে যে যার যার মত আলাদা হয়ে যাই যেহেতু আমরা দুজনেই ছাত্র ছিলাম তাই হোস্টেলে চলে যাই। এরপর দেখা হলেও একদিনি হয়েছিল এর বেশি না। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকে আমার মনে হতে লাগল আমি ভুল করেছি তার সাথে আমার কথা বলতে ইচ্ছে করত না তার কথা শুনতেও ভালো লাগত না। তাই তার সাথে আমি যোগাযোগ কমিয়ে দেই। কিন্তু সে সারাক্ষণ আমায় ফোন দিত কথা বলতে চাইত। এরপর আমি তাকে মিথ্যা বলি যে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে। প্রথমে সে খুব কান্নাকাটি করত আমাকে বুঝাত তাও তার প্রতি আমার মন গলত না। সে আমার বাড়ির লোকদের সাথে কথা বলতে চায় কিন্তু যেহেতু আমি মিথ্যা বলছি তাই নাম্বার দেইনি। তারপর সে বলে ঠিক আছে তুমি অন্য যায়গায় বিয়ে কর এবং সুখী হও কিন্তু কিছু দিন যাওয়ার পর সে আমাকে আবার যোগাযোগ করে এবং সে বলে সে আমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু আমি তার সাথে কোনো ভাবেই থাকতে চাইনি। তাই আমি তার সাথে সবরকম যোগাযোগ বন্ধ করে দেই সে সারাক্ষণ আমাকে হুমকিতে রাখত বাড়িতে বলে দিবে তবুও আমি তার সাথে সম্পর্ক রাখতে নারাজ একপর্যায়ে সে আমার সকল বন্ধু বান্ধবকে আমার নামে খারাপ কথা বলতে লাগে এবং আমার বাড়িতে গিয়ে আমার এক বড় ভাই এবং মার কাছে বলে দেয় আমাদের বিয়ের কথা আমার বড় ভাই তাকে হুমকি দিয়ে তারিয়ে দেয় আমার মা আমাক অনেকে বকাঝকা করে। কিন্তু আমি তাদের কাছে বলি এগুলো মিথ্যা কথা তারপর ৮/৯ মাস পর  আমায় এক জন পরামর্শ দেয় লুকিয়ে কত দিন থাকবি  তোর উপর তো তার অধিকার থেকেই যাবে তার চেয়ে তুই তালাক নামা পাঠিয়ে দে। আমি তাকে তালাক দিতে বলেছিলাম কি না আমার মনে নাই তবে সে আমাক খারাপ কথা শোনাত যে আমি কাবিন এর টাকার জন্য এসব করছি আমার বাড়ি থেকে তাকে যেহেতু পুলিশ এর ভয় দেখিয়ে ছিল আমাকে জালালে ধরিয়ে দিবে। তাই সে ভয় পেত। আমি নোটিশ পাঠাবো শুনে ও বলে ঠিক আছে পাঠাও আমি কাগজ নিব কিন্তু ও সাইন করছে কি না আমার জানা নেই। কারন ও একবার বলে সাইন করছে। একবার বলে করে নি। নোটিশ পাঠানোর ৮/৯ মাস পর আমার অন্য যায়গায় বিয়ে হয় সেখানে আমি সারে ৬ বছর ধরে সংসার করছি গত ২ বছর যাবত আমার মনে হচ্ছে তাকে আমি ঠকিয়েছি এবং আমি অনেক পাপ করে ফেলছি। তাই তার সাথে যোগাযোগ করে আমি মাফ চাই এবং তাকে বলি আমাকে মুখে তালাক দিতে এবং সে আমায় ৩ তালাক দেয় তবে সেটা কেউ শোনে না কারন ফোন এর মাধ্যমে কথা হয় এরপর আমি ইদ্দত পালন না করেই ২য় সামির সাথে সংসার করছি। এর পরেও আমার মন থেকে কিছুতেই সন্দেহ দূর হচ্ছে না তালাক টা কি শরিয়ত মোতাবেক হয়েছে কি না? তাই আমি তার সাথে আবার যোগাযোগ করি এবং তাকে বলি আমি নোটিশ টা আবার দিতে চাই সে এবারো বলছে ঠিক আছে তুমি পাঠাও,,, সে আমায় কোনো কাবিন এর টাকা দেয়নি এবং দাবি ও করেনি আমি তাকে টাকা পয়সার বিষয়ে কিছু বলিও নি। দ্বিতীয় বিয়েটা কি পবিত্র আছে এবং তালাক টা কি হয়েছে। এবং আমি সবসময় ভাবি আল্লাহ কি আমকে মাফ করবে! মাঝে মাঝে সাভাবিক জীবন যাপন করা আমার জন্য কষ্ট দায়ক হয়ে যায় এতটা ডিপ্রেশন আমায় ঘিরে ফেলে।

আমাকে একটা সমাধান দিবেন। আমি খুব চিন্তা করি এবং এর জন্য আমার এই সংসার টাতে দুজনের মধ্যে দুরত্ব বেড়ে যাচ্ছে যেটা আমি চাই না।।

 

নিবেদক,

নাম প্রকাশে অনিচ্ছুক

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب

শরয়ী বিধান মতে তালাক প্রদান করার অধিকার একমাত্র স্বামীর। তবে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকলে সেই অধিকারের ভিত্তিতে নিজের উপর তালাক গ্রহণ করতে পারেন।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আপনার প্রথম স্বামীর থেকে তাফবীজ তথা তালাক গ্রহণের অধিকার না পাওয়ায় আপনার তালাকের নোটিশ পাঠানোর দ্বারা তালাক পতিত হয়নি। আর আপনার পাঠানো নোটিশে স্বামীর স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিতভাবে জানা না যাওয়ার কারণেও তালাক হয়নি। বিধায় আপনার প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ না হওয়ায় ৮-৯ মাস পর অন্যত্রে বিবাহে আবদ্ধ হওয়াও বৈধ হয়নি। আজব্দি দ্বিতীয় স্বামীর সাথে অবৈধভাবে ঘর সংসার করা হচ্ছে।

তবে আপনার ভাষ্যমতে আনুমানিক দুই বছর পূর্বে প্রথম স্বামীর মৌখিক তালাক দেওয়ার মাধ্যমে তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে।

তবে প্রথম স্বামী কর্তৃক মৌখিকভাবে উক্ত তালাক নিশ্চিতভাবে কার্যকর হওয়ার পূর্বে যেহুত দ্বিতীয় বিবাহ হয়েছে। তাই উক্ত দ্বিতীয় বিবাহ নিকাহে ফাসেদের অন্তর্ভূক্ত হওয়া নিশ্চিত। আর নিকাহে ফাসেদের ক্ষেত্রে তালাক আবশ্যক হয়। সুতরাং এখন আপনার জন্য করণীয় হলো, স্বামী কর্তৃক এক তালাক কার্যকর করা এবং নতুন মহর ধার্য্য করে স্বাক্ষীর উপস্থিতিতে বিবাহ নবায়ন করে নেওয়া। এক্ষেত্রে ইদ্দত পালন করা আবশ্যক নয়।   

 

 

الادلة الشرعية

بائع الصنائع في ترتيب الشرائع (٣/٩٣)

            والاصل ان الطلاق بيد الزوج دون الزوجة لانه هو الذي يملك انشاء عقد النكاح فيكون هو الذي يملك انهاءه كالبيع والشراء

رد المحتار (٣/٢٣)

              قوله التطليق الى الزوج: اي انما هو اليه لا الى غيره فلا يصح تفويضه الى الزوجة الا باذنه فان فوض اليها صح فحينئذ تطلق نفسها كما شاءت في حدود ما فوض

الهداية(٢/٤٣)

                 الطلاق في يد الزوج لانه عقد معاوضة فكان الفسخ الى من له ولايةالعقد كالبيع فان المراة لا تملك الطلاق الا ان فوضه الزوج اليها والتفويض ان يقول لها طلقي نفسك او امرك بيدك فاذا قالت طلقت نفسي وقع الطلاق

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش