মুহতারাম মুফতি সাহেব, আমার বিয়ে হয়েছে ৫বছর ৫মাস। একটি মেয়ে আছে সাড়ে ৪ বছরের। আমার বর্তমান বয়স ২৬ বছর আমার স্বামীর বয়স ৩৮ বছর। আমার বিয়েতে আমার বাবা রাজি ছিলোনা মা আর খালাদের জন্য একপর্যায়ে বিয়ে হয়। সে আমাকে পছন্দ করেই বিয়ে করে, তার আগেও একটি বিয়ে হয়েছিলো তার ১০ বছরের সংসার ছিলো। একটি ছেলে আছে বর্তমানে ১৭ বছর। সে মাদকাসক্ত ছিলো অনেক তাই অই মেয়ে তালাক পাঠায়। এর মধ্যে সেই মেয়ে অনেক চেষ্টা করেছে রিহেভ এ দিয়েছে বাট লাভ হয়নি।এর পর আমার স্বামিকে তার পরিবার ৩ চিল্লা করায়। তার ১ বছর পর আমার সাথে বিয়ে হয়। আমার পরিবার ভেবেছিল যে এখন হয়তো ভালো হয়ে গিয়েছে। আর পাশাপাশি এলাকা। আমার মায়ের বান্ধবির ছেলে তাই শাশুরি মেনেজ করে ফেলেছে সব। বিয়ের পর তার কোনো চাকরি ছিল না তার বাবার দোকানে বসত আর দোকানের চালান সব নষ্ট করে ফেলছে তাই দোকান বন্ধ। তবুও আমি তার কাছে কোন খরচ বা কিছুই চাইনি। এগুলো আমি মানিয়ে নিয়েছিলাম। এর পর সে নতুন চাকরি নিল সেখানে ২০ হাজার সেলারি ছিল বাট সে আমাদের জন্য কোন খরচ করতোনা। বরং পরিবার থেকে আরও নেয়। ওদের জয়িন পরিবার।তার মদ্ধে তার শারিরীক সমস্যা ও ছিলো আমার বিয়ের পর প্রথমে বুঝিনাই বাট ৬মাস পর বুঝতে পারি আমি অনেক ডাক্তার দেখাতে বলেছি বাট সে দেখায়না।দিন দিন আরো সমস্যা বাড়ে বাট ডাক্তার দেখায়না। আর কিছু বললে ই খুব বাজে ব্যাবহার করে। বাড়ির কাউকে ভয় পায়না। তার চাচা আমাদের খাবার আমার মেয়ের মোটামুটি সব দেয়। বাট এর জন্য চাচি অনেক কথা শুনায়। তাকে কিছুই বলে না বাট আমাকে অনেক কিছুই বুঝায় ডিরেক্টলি। তাই আমি সুনি কিছু বলিনা। এভাবে অনেক অশান্তি চলতে থাকে। ৪ বছর পর আমি না পেরে কয়টা টিউশন নেই এবং তার জন্য ও একটা চাকরি নিয়ে দেই ভালো সেলারি। তার বাইক কিনার জন্য ও ব্যবস্থা করে দেই।কিন্তু এখন ও তার টাকায় হয়না। সে আমার টিউশনের টাকা না বলেই নিয়ে যায়।বাড়ি থেকেও নেয়। আমার মেয়ের জিনিস বন্ধক রাখে। আবার না দিলে অনেক ঝগড়া করে। এত বছর আমি কাউকে কিছু বলিনি তার অত্যাচার এর জন্য আমার বাবা কে জানিয়েছি। আমার বাবা ১মাসের সময় দিয়েছে বলেছে এর মধ্যে নেশা না ছাড়লে ভালো না হলে আমার মেয়েকে নিয়ে যাবো আর দিব না। এর পরে আরও বেশি এম্ন করে।একটা রোজাও রাখত না। মেইন হচ্ছে সে নেশা করে এগুলা অনেক আমাকে বললে ও আমি কানে নিতাম না। তাকে ও কিছু বলা যেত না বললে ই মুখের ভাষা খারাপ করে অনেক ঝগড়া করে মাথা ফাটায় ফেলে আরও অনেক কিছু। আমি তাকে প্রতিদিন বুঝাতাম, আবার ঝগড়া করে আদর করে সব ভাবে বুঝাতাম বাট সে আরও রেগে যেত। তার পরিবারের সবাই এই বিষয় জানতো। এর মধ্যে আমার পরিচিত একজনের সাথে যোগাযোগ হয় এটা আমার স্বামিও জানে। আমার স্বামি আমাকে ব্যবহার করে তার থেকে টাকা পয়সা নিতে চাইতো।অনেক বার নিয়েছেও। আমি কথা বলতে না চাইলেও আকার ইংিতে আমাকে জোর করত। আর সারা রাত আমাকে বসাইয়া রাইখা ঝগড়া করতো অযথা। সে আমাকে আমার বাচ্চাকে সময় ই দিতে চাইত না। এরমধ্যে আমার একজনের সাথে সম্পর্ক হয়ে যায়। এবং সে আমাকে বিয়েও করতে চায়। আমি বলেছি আমার স্বামি ভালো না হলে আমি তাকেই বিয়ে করবো। তারপরও আমি আমার স্বামিকে বুঝাই বাট সে এত পরিমানে নেশা করে বলার বাইরে। দিন দিন তার সাথে সম্পর্ক আরব খারাপ হয়ে যায় আমি তার পরিবারের সবাইকে বলেছি যদি আমি তাকে কখনো এগুলা খেতে দেখবো তাহলে আল্লাহর কসম আমি আর সংসার করবো না। আমার মরা মা আইসা বললেও না। আমার স্বামিকেও আমি বলেছি এই কথা। সে বলে সে নেশা করে না কিছুই করেনা। তার প্রায় ৬ মাস পর আমি তাকে হাতে নাতে। নেশা করতে দেখি এবং আমার বাবা কে জানাই। মা মারা গেছে আমার। তখন আমার বাবা আইসা তাদের কথা শুনে আমাকে নিয়ে চলে যায়। এবং তালাক নোটিশ পাঠায়। আমার বাবা আমাকে আর দিবে না আর আমিও যাবো না। সে সাইন করে নি।

এখন ৬ মাস হয়ে গেছে।আমি কি এখনও তার স্ত্রী আছি,নাকি

এখন আমি কি সেই ছেলেকে বিয়ে করতে পারবো। বৈধ হবে বিয়ে। নাকি খোলা তালাক নিতে হবে আগের স্বামি থেকে। জানাবেন।

 

 

নিবেদক,

        নাম প্রকাশে অনিচ্ছুক-নারায়নগঞ্জ

الجواب باسم ملهم الصِّدق و الصّواب 

ইসলামী বিধান মোতাবেক তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামীর। তবে স্বামী যদি স্ত্রীকে মৌখিকভাবে বা প্রচলিত কাবিননামার ১৮ নং ধারায় তালাক গ্রহনের অধিকার দেওয়ার পাশাপাশি উক্ত কাবিননামায় দস্তখত করে তাহলে স্ত্রী তালাকের মালিক হয়ে যায় ফলে ১৮ নং ধারা অনুযায়ী যেকোনো সময় নিজের উপর তালাক গ্রহণ করে বিবাহ বিচ্ছেদ করা তার জন্য বৈধ আছে। এক্ষেত্রে স্ত্রী মৌখিকভাবে অথবা ডিভোর্স লেটারের মাধ্যমে নিজের উপর তালাক গ্রহণ করলেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। স্বামীর স্বাক্ষর করা অবশ্য হবে না।

 

সুতরাং কাবিননামার ১৮ নং ধারায় যেহেতু শর্তসাপেক্ষে আপনাকে স্বামী কর্তৃক তালাক গ্রহণের অধিকার দেওয়া হয়েছে এবং পরবর্তী সাংসারিক জীবনে সে শর্তগুলো পাওয়ার পাশাপাশি প্রাপ্ত তালাকের অধিকার ডিভোর্স লেটারের মাধ্যমে কার্যকর করে আপনি নিজের উপর তালাক গ্রহণ করিয়েছেন। ফলে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে একে অপরের জন্য হারাম হয়ে গিয়েছেন। বিধায় তখন থেকেই আপনি তার স্ত্রী নয় এবং সে আপনার স্বামী নয়।

আর বিবাহ বিচ্ছেদের যেহেতু ছয় মাস হয়ে গেছে বিধায় তালাক পরবর্তী ইদ্দত পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আপনি চাইলে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।

 

উল্লেখ্য: কাবিননামার ১৮ নং ধারার মাধ্যমে স্বামী কর্তৃক যেহেতু আপনাকে তালাকের মালিক বানানো হয়েছে বিধায় ডিভোর্স লেটারে আপনার স্বাক্ষর করার দারাই তালাক পতিত হয়ে গিয়েছে এক্ষেত্রে উক্ত লেটারে স্বামীর স্বাক্ষর করার প্রয়োজন নেই।

 


الادلة الشرعية


(الدر المختار : ٣/٢٣)

                   التطليق الى الزوج لا الى زوجة لان عقد النكاح من قبله فكان الرجوع اليه كالبيع فان الفسخ فيه الى من له ولاية العقد وهو البائع

 

(رد المحتار :٣/٢٣)

                  قوله :التطليق الى الزوج) اي انما هو اليه لا الى غيره فلا يصح تفويضه الى الزوجة الا باذنه فان فوض اليها صح فحينئذ تطلق نفسها كما شاءت في حدود ما فوض


(فتح القدير شرح الهداية:٣/٢٩٨)

                   ولا تطلق الزوجة نفسها الا اذا فوض اليها الطلاق والتفويض تارة يكون مطلقا وتارة يكون معلقا بشرط فاذا فوض اليها الطلاق على الاطلاق صار الامر بيدها فمتى ما قالت طلقت نفسي يقع الطلاق

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش