মুহতারাম মুফতি সাহেব, শুরুটা হয় ফেইসবুক থেকে। ফেসবুকে একদিন হুরমতে মুসাহারাত সম্পর্কে জানার পর গুগলে গিয়ে সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারি। তারপর থেকেই শুরু হয় সন্দেহ সেই থেকে এখনো অনেক পেরেশানিতে আছি। যার কাছেই যাই মনে হয় হুরমত সাবাস্ত হয়ে গেছে।

 

১/ একদিন মা আমার মাথায় তৈল দেওয়ার সময় আমার মনে হুরমতে মুসাহারাতের কথা মনে পরে হটাৎ। কোনো প্রকার উত্তেজনা ছিল না। লজ্জাস্থান শুধু সামান্য দাঁড়িয়েছিল। পরিপূর্ণ না। তবে কোনো প্রকার খারাপ উদ্দেশ্য ছিল না আমি এটা করবো বা ওটা করবো। মাথায় তৈল দেওয়ার সময় মুখে শব্দ করেছিলাম। মাথায় তৈল দিয়ে থাপরিয়ে দিলে যে রকম শব্দ করে ঐ রকম। এতে কি হুরমতে মুসাহারাত সাবাস্ত হবে ??

২/ কোনো প্রকার জৈবিক চাহিদা ছিল না আমার এখন কি হুরমত সাবাস্ত হবে ?

৩ / আমার শুধু বারবার সন্দেহ সৃষ্টি হয় এইটা সম্পর্কে ?

নিবেদক,

নাহিদ ইসলাম - রংপুর

 

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب

শরীয়তে হুরমতে মুসাহারাহ্ সাব্যস্ত হবার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্ত রয়েছে। সেগুলো পরিপূর্ণরূপে পাওয়া গেলে তা হুরমতে মুসাহারাহ্ (নিষিদ্ধ) বলে সাব্যস্ত হয়। অন্যথায় নয়। 

শর্তগুলো:-

(১) কাপড়বিহীন শরীর বা এমন কাপড়ের উপর দিয়ে শরীর স্পর্শ করা, যা এতটাই পাতলা হয় যে, স্পর্শে দ্বারা শরীরের উষ্ণতা অনুভব হয়। তবে যদি এমন মোটা কাপড় পরিধান অবস্থায় হয় যে, স্পর্শ করার দ্বারা শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।

(২) শরীরে স্পর্শ করার সময় পুরুষ মহিলা যেকোন একজনের উত্তেজনা অনুভুত হওয়া।

উল্লেখ্য, পুরুষের উত্তেজনা অনুভূত হওয়ার লক্ষণ হল, গোপনাঙ্গ দাঁড়িয়ে যাওয়া। তবে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।

(৩) স্পর্শ করার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও হুরমতে মুসাহারাহ্ সাব্যস্ত হবে না। সেই সাথে স্পর্শ করার আগে বা শেষে, হাত ছেড়ে দেওয়ার আগে বা পর যদি উত্তেজনা অনুভূত হয় তাহলেও নিষিদ্ধতার সাব্যস্ত হবে না।

(৪) স্পর্শ করার পর উদ্ভূত উত্তেজনা স্থীর হওয়ার পূর্বেই বীর্যপাত না হতে হবে। যদি উত্তেজনা হওয়ার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায়, তাহলেও নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।

(৫) মহিলার বয়স ৯ বছর থেকে কম না হতে হবে। আর পুষেরর বয়স ১২ বছর থেকে কম না হতে হবে। {হুরমতে মুসাহারাত-১৯}

সুতরাং প্রশ্নের বর্ণনা মতে উপরোক্ত বর্ণিত পাঁচটি শর্তের কোন শর্ত পাওয়া না যাওয়ায় হুরমত সাব্যস্ত হয়নি। অতএব অতিরিক্ত চিন্তা করার দরকার নেই।


الادلة الشرعية

 

 (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)

وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب

 (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/107-109)

وفى رد المحتار) قوله (بشهوة) اي ولو من احدهما،)

وفى الدر المختار) وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى)

 وفي امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته


 (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)

وفى الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعدهما

وفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ، فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه


 (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/109

وفى الدر المختار- هذا إذا لم ينزل فلو أنزل مع مس أو نظر فلا حرمة به بفتى

وفى رد المحتار- قوله : فلا حرمة ) لأنه بالإنزال تبين أنه غير مفض إلى الوطء هداية.

قال في العناية : ومعنى قولهم إنه لا يوجب الحرمة بالإنزال أن الحرمة عند ابتداء المس بشهوة كان حكمها موقوفا إلى أن يتبين بالإنزال ، فإن أنزل لم تثبت ، وإلا ثبت


و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش