মুহতারাম মুফতি সাহেব, গত এপ্রিল মাসে ম্যাসেজের মধ্যে কথা হচ্ছিলো,ঝগড়া তর্ক শুরু হয়। এক পর্যায়ে ম্যাসেজের মধ্যেই তখন আমি তাকে বলি "তোমাকে আমি এখন তালাক দেমু। তোমার সাথে আমার সম্ভব না।

তালাক দিচ্ছি, আমার পক্ষে এভাবে আর সম্ভব নাহ। আমি তোমাকে তালাক দিচ্ছি। তুমি ভালো ছেলের সাথে সংসার কইরো।"

আমার জানার বিষয় হচ্ছে যে, এতে কি তালাক হয়ে গেছে? আমি মসজিদের হুজুরকে জিজ্ঞেস করলে তিনি বলে এতে তালাক হয়নি। তারপর আমরা স্বামী স্ত্রীর মত আবার থাকা শুরু করি। গত ২১ আগস্ট রাতে। তার সাথে ম্যাসেজে আবার আমার রাগারাগি হয় তখন আমি তাকে বলি , "আল্লাহ কসম, তোর সাথে হারাম হয়ে যাবে সব এখন।"

আমার এই কথা দ্বারা কি তালাক হয়ে যাবে?

নিবেদক,

         আব্দুল হাই ফয়সাল- ঢাকা

 

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب

ইসলামী শরিয়াহ মতে, স্পষ্ট শব্দের মাধ্যমে তালাক দিলে নিয়ত ছাড়াই তালাক কার্যকর হয়।

সুতরাং, প্রশ্নোক্ত সুরতে আপনি যেহেতু স্পষ্ট শব্দ ব্যবহার করে ম্যাসেজের মাধ্যমে স্ত্রীকে ‘তালাক দিচ্ছি’ বলেছেন, তাই এতে স্ত্রী এক তালাকপ্রাপ্ত হয়ে গেছেন।

পরবর্তীতে পুনরায় সংসার করার মাধ্যমে, যেহেতু স্ত্রীকে ফিরিয়ে নিয়েছেন, আপনার সংসার বৈধ হয়েছে। বর্তমানে আপনার দুটি তালাকের অধিকার রয়েছে। পরবর্তীতে এই দুই তালাক প্রয়োগের মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে একে অপরের জন্য হারাম হয়ে যাবে।

অন্যদিকে, আপনার শেষ কথার দ্বারা কোনও তালাক পতিত হয়নি, কারণ এখানে আপনি ‘আল্লাহ কসম’ দিয়ে হুমকি বা রাগ প্রকাশ করেছেন, কিন্তু স্পষ্টভাবে তালাক বলেননি। অর্থাৎ, মনের ইচ্ছা অনুযায়ী তালাক দেওয়ার উদ্দেশ্য নেই, তাই ২১ আগস্টের এই কথার দ্বারা কোনও তালাক হয়নি।

 

 

الادلة الشرعية

(سورة البقرة: 230)

                فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ .

(البقرة: ٢٢٩)

             فما لا يستعمل فيها الا في الطلاق فهو صريح يقع بلا نية

رد المحتار (٤/٤٥٧)

فما لا يستعمل فيها الا في الطلاق فهو صريح يقع بلا نية         

الهداية (٢/٣٥٩)

           فالصريح قوله انت طالق لا يفتقر الى النية لانه صريح فيه لغلبة الاستعمال

الفتاوى الهندية (١/٤٧٠)

           اذا طلق الرجل امراته تطليقة رجعية او تطليقتين فله ان يراجعها في عدتها




والله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش