মুহতারাম মুফতি সাহেব, আমি জিনা‘তে আসক্ত। আর আমি এই গুনাহ থেকে বাচার জন্য বলেছিলাম যে, আমি যদি কোন অশ্লীল জিনিস দেখার জন্য সার্চ দেই, ইচ্ছা করে দেখি বা কোন নন-মাহরাম মেয়ের সাথে জিনা করার নিয়তে যোগাযোগ করি বা জিনা করি তাইলে আমার স্ত্রী এক তালাক হয়ে যাবে। এগুলো থেকে নিয়ত ছিল যে, কোন একটা ঘটলে স্ত্রী এক তালাক হয়ে যাবে। (কথাগুলোর শব্দ আমার হুবহু এমন ছিল যে, আমি যদি ইচ্ছাকৃতভাবে অশ্লীল কিছু দেখি, অশ্লীল কিছু শুনি, জিনার নিয়তে কাউকে ম্যাসেজ দেই, কথা বলি, খারাপ কিছু সার্চ দেই, খারাপ গ্রপে ঢুকি, জিনা করি তাইলে আমার স্ত্রী এক তালাক হয়ে যাবে।) মনে নিয়ত ছিল যে, এগুলো থেকে যেকোন একটা ঘটলেই আমার স্ত্রী এক তালাক হয়ে যাবে। কিন্তু নিজেকে তালাকের গুরুত্ব বুঝানোর জন্য “এক তালাক হয়ে যাবে” এই বাক্যটি কয়েকবার বলেছিলাম। যতবার করবো, ততবার এক তালাক হবে এমন কিছু মুখে বলিনি। আর এরকম নিয়তও ছিল না। নিয়ত ছিল এক তালাকের। এবিষয়ে আমি দুজন মুফতি সাহেবদের সাথে কথা বললে তারা বলেন শুধু এক তালাকই হবে।
এখন মুহতারাম মুফতি সাহেবের নিকট আমার জানার বিষয় হলো,
(১) জিনা করার জন্য আমার যোগাযোগ করা লাগছে। ম্যাসেজ দিতে হয়েছে, সার্চ দিতে হয়েছে, অশ্লীল জিনিসও দেখা হয়েছে বা শোনা হয়েছে। তাহলে কি আমার এক তালাকই হয়েছে নাকি আলাদা আলাদ তিনটি শর্ত করার জন্য তিন তালাক হয়েছে?
(২) আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি এক তালাক হয়, আর আবার জিনা হয়ে যায় বা অশ্লীল কিছু দেখা হয়, তাহলে কি আবার দ্বিতীয় তালাক হবে? অর্থ্যাৎ যতবার শর্ত পাওয়া যাবে, ততবার একটা করে তালাক হবে? নাকি আমি যেহুত এক তালাকের কথা বলেছিলাম সে হিসেবে এক তালাক পতিত হওয়ার পর আমার শর্ত শেষ হয়ে যাবে? আর ভবিষ্যতে কোন শর্ত পাওয়া গেলেও এক তালাকই থাকবে।
এবিষয়টি নিয়ে আমি বর্তমানে প্রচন্ড ওয়াসওয়সায় আত্রান্ত হয়ে গেছি। কোন কাজ করতে পারছি না ও স্থীর হতে পারছি না। তাই দিলের ইতমিনানের জন্য ফতোয়া বিভাগের স্বরণাপন্ন হলাম।
সঠিক উত্তর প্রদানে আপনার একান্ত কামনা মর্জি করছি।
নিবেদক,
মো: মেহেদী হামান
, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরীয়তের দৃষ্টিতে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের ক্ষেত্রে স্বামীর শব্দ চয়ন ও নিয়ত ধর্তব্য হয়।
তাই স্বামী কর্তৃক তালাকের শব্দ দ্বারা এক তালাকের নিয়ত করলে এক তালাক, দুই তালাকের নিয়ত করলে দুই তালাক ও তিন তালাকের নিয়ত করলে তিন তালাকই পতিত হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত “ আমি যদি ইচ্ছাকৃতভাবে অশ্লীল কিছু দেখি, অশ্লীল কিছু শুনি, জিনার নিয়তে কাউকে ম্যাসেজ দেই, কথা বলি, খারাপ কিছু সার্চ দেই, খারাপ গ্রপে ঢুকি, জিনা করি তাইলে আমার স্ত্রী এক তালাক হয়ে যাবে।” বাক্য দ্বারা আপনার স্ত্রীর প্রতি এক তালাকের নিয়ত থাকায় পরবর্তীতে আপনার দ্বারা উক্ত কাজ সংঘঠিত হওয়ায় আপনার স্ত্রী এক তালাকে রাজয়ী প্রাপ্তা হয়েছেন।
(২) আপনার উক্ত আলোচনা দ্বারা বোঝা যায় যে, আপনার নিয়ত ছিল এক তালাকই পতিত কারা। কিন্তু নিজেকে তালাকের গুরুত্ব বুঝানোর জন্য “এক তালাক হবে” বারংবার বলার দ্বারা এক তালাকই হবে এবং উক্ত কথার দ্বারা স্ত্রীর উপর এক তালাক পতিত হওয়ার পর পরবর্তী সেই কাজ পুনরায় করার দ্বারা নতুন করে দ্বিতীয় তালাক পতিত হবে না।
উল্লেখ্য, “যতবার করবো, ততবার এক তালাক পতিত হবে” এমন বাক্য বললে বা
নিয়ত থাকলে যতবার করবেন ততবার তালাক পতিত হবে। (সর্বোচ্চ তিন তালাক পতিত হয়ে স্ত্রী
আপনার জন্য হারাম হয়ে যাবে।)
الادلة الشرعية (سورة البعرة-٢) فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ
مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ
عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ
حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ (صحيح
البخارى-2/792، 2/803) وقال
الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن
النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك (سنن
الدار قطنى، كتاب الطلاق، دار الكتب العلمية-4\21، رقم-3932) عن
عائشة رضى الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: اذا طلق الرجل
امرأته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره، ويذوق كل واحد منهما عسليلة صاحبه (الفتاوى
الهندية-1\478، جديد-1\535، مجمع الأنهر، دار الكتب العلمية بيروت-2/88، الفتاوى
التاتارخانية-5/147، رقم-7503) وإن
كان الطلاق ثلاثا فى الحرة، وثنتين فى الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا
صحيحا ويدخل بها، ثم يطلقها، أو يموت عنها (الفتاوى الهندية-1/470، هداية-2/394) (الجوهرة
النيرة-2\39) قَوْلُهُ
(وَإِذَا أَضَافَ الطَّلَاقَ إلَى النِّكَاحِ وَقَعَ عَقِيبَ النِّكَاحِ مِثْلَ
أَنْ يَقُولَ لِأَجْنَبِيَّةٍ إنْ تَزَوَّجْتُكِ فَأَنْتِ طَالِقٌ أَوْ كُلُّ
امْرَأَةٍ أَتَزَوَّجُهَا فَهِيَ طَالِقٌ) فَإِنَّهُ إذَا تَزَوَّجَهَا طَلُقَتْ
عِنْدَنَا……… ثُمَّ إذَا تَزَوَّجَهَا مَرَّةً أُخْرَى لَا تَطْلُقُ لِأَنَّ ” إنْ
” لَا تُوجِبُ التَّكْرَارَ (هداية-1/221) وطلاق
البدعة ان يطلقها ثلاثا بكلمة او واحدة او ثلاثا في طهر واحد فاذا فعل ذلك وقع
الطلاق وكان عاصيا. (هداية-2\385) باب
ايقاع الطلاق: الطلاق ضربين صريح و كناية. فالصريح قوله: انت طالق او مطلقة وطلقتك
فهذا يقع به الطلاق الرجعي ولا يفتقر الي النية. لانه صريح فيه لغبة الاستعمال... و الله اعلم بالصواب كتبه محمد ابو صالح المتمرن بدار الافتاء و الارشاد المركزية بمدرسة محمد علي (ذي النورين)
فى الفتاوى
الهندية -وَإِذَا طَلَّقَ الرَّجُلُ امْرَأَتَهُ تَطْلِيقَةً رَجْعِيَّةً أَوْ
تَطْلِيقَتَيْنِ فَلَهُ أَنْ يُرَاجِعَهَا فِي عِدَّتِهَا رَضِيَتْ بِذَلِكَ أَوْ
لَمْ تَرْضَ كَذَا فِي الْهِدَايَةِ