মুহতারাম মুফতি সাহেব, আমার ওপর তালাক অর্পনের ক্ষমতা দেয়া আছে ১৮ নং কলামে " পারিবারিক ও মুসলীম আইন অনুযায়ী" সেটা স্বামী জানেন মেনে ও নিছেন। এবং আমাকে খোলা তালাক এর এর ক্ষেত্রে ও বলেছিলো " আমি যদি তোমাকে ভরন পোষন না দেই; মানসিক শারীরিক অত্যাচার করি ; খোজ খবর না নেই তাইলে খোলা তালাক নিতে পারবা" এখানে কয় টা তালাক নিতে পারবো সেটা উল্লেখ করেনি। অর্থাত খোলা তালাক এর অনুমতি ও পাই এবং আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই সংসারে। তবে খোলা ও ১৮ নং কলাম ২ দিক হতেই আমার অধিকার রয়েছে।
এখন ঘটনায় আসি:
আমি আমার চাচাতো বোন এর সাথে মিথ্যাচার করি। কোনভাবে সে হয়তো আমার মিথ্যাচার বুঝতে পারে। এবং আমাকে দিয়ে কসম করায়। আমি ও সম্মানের দায়ে মিথ্যা কসম করি। কিন্তু মনে মনে বলতে থাকি আল্লাহ যেন কোন তালাক না হয় সারাজীবন যেন স্বামীর সাথে একসাথে থাকতে পারি। এখন আমি কোন কসম টি করেছিলাম ঠিক মনে নাই।
আমার মনে পরে আমি বলছিলাম " মিথ্যা বললে যেন আমাদের ডিভোর্স হয়।" অথবা "মিথ্যে বললে আমাদের ডিভোর্স হবে" [ ভবিষ্যৎ কালীন বরদোআ এর মতো]
অর্থাত ২টা নিয়েই সন্দেহ :
১.মিথ্যে বললে যেন আমাদের ও ডিভোর্স হয়।
২.মিথ্যে বললে আমাদের ডিভোর্স হবে।
এই ২ টার একটা বাক্যই সিওর বলেছি। এবং বলেছি ভবিষ্যত কালীন বরদোআ হিসাবে।
যেহেতু আমি তালাক দিতে পারবোনা কিন্তু নিজের ওপর নিতে পারবো তাই এক্ষেত্রে ২ টা এর কোন বাক্যে কি নিজের ওপর তালাক অর্পন করা হয়? দয়া করে জানাবেন।
নিবেদক,
মোছা: মিম আক্তার
বেতাগী, বরগুনা, বরিশাল
ইসলামী বিধান মতে মৌলিকভাবে তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামীর। স্ত্রী তালাক দিতে পারে না। তবে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিলে সেই অধিকারের ভিত্তিতে নিজের উপর তালাক গ্রহণ করতে পারেন।
সুতরাং আপনার বর্ণনামতে যেহেতু স্বামী আপনাকে তালাক গ্রহণের অধিকার দিয়েছেন এবং আপনি সেই অধিকার মিথ্যা কসমের মাধ্যমে প্রয়োগ করেছেন তাই এক তালাক পতিত হয়েছে। তবে তালাকের পর আপনাদের স্বাভাবিকভাবে সংসার করার কারণে ইদ্দতের ভিতরে রাজ'আত পাওয়া যাওয়ায় আপনাদের বর্তমান সংসার বৈধ আছে। এখন দুটি তালাক অবশিষ্ট থাকবে এবং কখনো এ দুটি তালাক পাওয়া গেলে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে একে অপরের জন্য হারাম হয়ে যাবেন।
উল্লেখ্য: তাফবীযে তালাকের মাধ্যমে অর্জিত অধিকার কার্যকর হওয়ার জন্য নির্ধারিত কোন শব্দ ব্যবহার করা আবশ্যক নয। বরং প্রত্যেক এমন শব্দ ব্যবহার করাই যথেষ্ট যার দ্বারা সামাজিক প্রচলনে তালাকের সম্বন্ধ স্ত্রীর নিজের দিকে হওয়া বুঝায়। বিধায় " মিথ্যা বললে যেন আমাদের ডিভোর্স হয়।" অথবা "মিথ্যে বললে আমাদের ডিভোর্স হবে" এ কথা দ্বারা আপনার পক্ষ থেকে তাফবীযে তালাকের ভিত্তিতে অর্জিত অধিকার কার্যকর হয়েছে বলে গণ্য হবে। পাশাপাশি মিথ্যা কসম করে মারাত্মক কবীরা গুনাহ করেছেন এজন্য একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে নেওয়া আপনার উপর আবশ্যক।
الادلة الشرعية
الفتاوى الهنديه (١/٣٨٨)
وان كانت التفويض مقرونا بذكر الطلاق بان قال لها اختاري الطلاق فقالت اخترت الطلاق فهي واحدةرجعية
الهدايه (٢/٣٨٥)
واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق
الهندية(١/٤٧٠)
واذا طلق الرجل امراته تطليقة رجعية او تطليقتين فله ان يراجعها في عدته
کتاب المسائل: (5-234)
میاں بیوی میں کسی بات پر بات پڑه گئی ۔ بیوی نے پوچھا کیا اپ چاہتے ہیں کہ "میں اپنے کو طلاق دے دو"؟ اس پر شوہر نے کہا "ہاں" یہ سن کر بیوی نے کہا " میں نے اپنے اپ کو طلاق دے دی" تو اگر شوہر کا مقصد تفویض طلاق تھا ۔ تو بیوی پر ایک طلاق ہو جائے گی،
كتاب المسائل: (٥/٢٤١)
شوہر نے بیوی سے کہا کہ "تو طلاق لے لے" بیوی نے کہا کہ "میں نے طلاق لے لی" تو ایک طلاق رجعی واقع ہو جائے گی-
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش