মুহতারাম মুফতি সাহেব, আমার স্ত্রী অসুস্থ, একই রোগ আমার দাদা শশুরের অনেক দিন যাবত। আমার দাদা শশুর রোগের জন্য গাছন্ত এক ঔষুধ খায় এবং কোমর বাঁধে। ফোনে স্ত্রীর সাথে কথা বলার সময় স্ত্রী বলে দাদা রোগের জন্য যে ঔষুধ খায়, সেই ঔষুধ আমার জন্য আগামীকাল নিয়ে আসবে। ঔষুধ খাইতে হবে আর কোমরে বাঁধতে হবে। আমি তাবিজ-কবজ, গাছের ডাল পালা, পশু পাখির হাড় এগুলো শরীরের বাঁধা বিশ্বাস করি না। আমার স্ত্রী জানে আমি বিশ্বাস করি না। স্ত্রীকে সেই গাছন্ত ঔষুধ খাইতে বলি এবং শরীরে বাঁধতে বারণ করি, বারণ করাই আমাদের ফোনে ঝগড়া শুরু হয়, এবং একপর্যায়ে আমার স্ত্রী আমাকে বলে তোমার তো টাকা লাগবো এই ভয়ে আমি এসব বলি, আমি রেগে ফোন কেটে দেয়, এবং আমার শ্বশুরকে ফোন দিয়ে টাকা পাঠাতে চাই, এবং বলি আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমাকে টাকা নিয়ে অপমান করাই আমি শয়তানে ধোকায় পড়ে। রাগে স্ত্রীকে কল দেয় আর বলি, তুই কাল বাবার-মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবি কত টাকা লাগবো আমি দিবো। আর কাল তোর দাদার গাসন্ত ঔষুধ নিয়ে আসে, সেটা যদি তুই খাস এবং শরীরে বাঁধস তাহলে তোর উপর ১ তালাক পড়বে। বুঝেছস তুই যদি ওই ওষুধ খাস তাহলে তর উপর ১ তালাক পড়বে।
(( স্ত্রী বলে আমি এমনটা বলেছি - ওই ঔষুধ যদি খাস তাহলে তর উপর ১ তালাক পড়বে, এই কথা ২ বার বলেছি ))
কিছুক্ষণ পরে ভুল বুঝার পর, আস্তাগফিরুল্লাহ, এটা আমি কি বললাম!
আমার স্ত্রীকে ঔষুধ খেতে এবং কোমরে বাঁধতে বারণ করি, এবং বলি শয়তানের ধোকায় পড়ে এটা বলা আমার ঠিক হয়নি, তুমি যদি ঔষুধ খাও, তা হলে সত্যি সত্যি আমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাবে।
কিছু প্রশ্ন:
১) ঔষুধ খাইলে কি সম্পর্ক শেষ হয়ে যাবে ?
২) এই ঔষুধগুলো যদি না খেয়ে প্রতিদিন কিছু কিছু অংশ ফেলে দেয়, পরে আবার ওই ঔষুধ নিয়ে আসে এবং খাই তাহলে কি তালাক কার্যকর হবে ?
সুতরাং, তখন আমি রাগের বসে তালাকের কথা বলি, তখন মনের মধ্যে এমনটা ধারণা করেছিলাম যে ওই ঔষুধ পরে খাবে। কিন্তু, আমাকে টাকার অপমান করাই আগে আমার টাকায় ডাক্তার দেখাবে, তারপরে ভালো না হলে পরবর্তীতে এই ঔষুধ খাবে।
৩) এই কথাগুলো কার্যকর হওয়ার আগে কোন কাফফারা দিয়ে শেষ করে দেওয়া যাবে। নাকি যা বলেছি তা থেকে বিরত না থাকলে কার্যকর সম্ভব না ?
৪) কোন তাবিজ কবজ, ডালপালা, পশু পাখির হাট এগুলো শরীরে বাধার বিধান কি ?
৫) স্ত্রী যদি ওষুধ স্পর্শ করে, কিন্তু না খেয়ে রেখে দেয় এবং প্রতিদিন কিছু অংশ করে ফেলে দেয় তাহলে কি কোন সমস্যা হবে?
৬) যদি কেউ জোর করে খাইয়ে দেয় তাহলে কি সমস্যা হবে?
৭) যদি আমার অনুপস্থিতিতে সেই ঔষুধ খাই এবং আমাকে না বলে আমার সাথে সংসার করে ?
৮) সেই ঔষুধ যদি আমি নিয়ে আসি তাহলে কি খেতে পারবে।
৯) যদি আমাদের মধ্যে তালাক হয় তাহলে করণীয় কি?
১০) যদি স্ত্রী নিয়ম ভাঙ্গে তা হলে কয় তালাক পড়বে, ২ বার বলাই ২ টা পড়বে, নাকি, ১ টাই পড়বে?
নিবেদক,
মোজাম্মেল হক-জামালপুর
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক তালাক কে কোনো শর্তের সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে শর্ত পূরণ হলেই তালাক পতিত হয়, একই শর্তে একাধিকবার তালাক উচ্চারণ করলে শুধু এক তালাকই পতিত হয়। শর্ত পূরণের আগ পর্যন্ত তালাক কার্যকর হয় না এবং কেবল তওবা বা কাফফারা দিয়ে এর কার্যকারিতা বন্ধ করা যায় না।
উপরোক্ত মূলনীতির আলোকে আপনি যেহেতু স্ত্রীকে বলেছিলেন, “ঔষধ খেলে এক তালাক,”এবং সেটা দুইবার বললেও এক শর্তের কারণে একটিই তালাক পতিত হবে। স্ত্রী যদি পরবর্তীতে ঐ ঔষধ খায়, তাহলে শর্ত পূরণ হয়ে যাবে এবং তালাক বাইন পতিত হবে। আপনি তা জানলেও, না জানলেও তালাক হয়ে যাবে।
তবে যদি সে খায়নি, কেবল ওষুধ স্পর্শ করে বা ফেলে দিয়েছে, তাহলে তালাক হবে না। কেউ যদি জোর করে তাকে খাওয়ায়, তাহলে সেটাও তালাকের কারণ হবে না যতক্ষণ না সে নিজে ইচ্ছা করে খায়। শর্ত পূরণের আগেই আপনি তওবা বা আফসোস করলেও তালাক রোধ হবে না; শর্ত পূরণ হলেই তা কার্যকর হবে। আপনি যদি সেই ঔষধ নিজে এনে দেন এবং সে খায়, তবুও তালাক পতিত হবে, কারণ মূল বিষয় হচ্ছে খাওয়া। যদি তালাক পতিত হয় এবং এটি প্রথম বা দ্বিতীয় তালাক হয়, তাহলে ইদ্দত শেষে অথবা ইদ্দতে নতুনভাবে বিবাহ করা যাবে। আর স্ত্রী যদি আপনার অনুপস্থিতিতে ঔষধ খায় এবং আপনাকে না জানায়, তবুও তালাক পতিত হবে, এবং এরপর সহবাস করলে তা জিনা হিসেবে গণ্য হবে।
الادلة الشرعية
مسند الإمام أحمد ، حديث: 4. 147
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ تَعَلَّقَ تَمِيمَةً فَلَا أَتَمَّ اللَّهُ لَهُ، وَمَنْ تَعَلَّقَ وَدَعَةً فَلَا وَدَعَ اللَّهُ لَهُ
بدائع الصنائع (الإمام الكاساني) – ج 3، ص 144–145
... وشرط الطلاق ما جعل علمنا على الطلاق، وهو ما يكون دليلاً على الطلاق من غير أن يكون وجود الطلاق به...
لأن ذلك يكون علة لا شرطاً، ومشيئتها يتعلق بها وجود الطلاق، بل هي تطبيق منها
وأما بيان كيفية هذا النوع فنقول له كيفيتان: إحداهما أنه طلاق بائن ... لأنها إنما بذلت العوض لتخليص نفسها عن حبالة الزوج ولا تتخلص إلا بالبائن ... وإن كان الطلاق متعلقاً بشرط فوجد الشرط وقع الطلاق
رد المحتار (ابن عابدين, الحاشية على الدر المختار) – ج 3، ص 353–365
إذا كرر اللفظ المعلق على شرط واحد لا يتكرر الطلاق
فلو قال للرجل مثل: Òإن دخلت أهلك هذه الدار أنت طالق
ثم كرر ذلك ألف مرة، لا يتم إلا طلاق واحد.لأن الشرط واحد والعبرة بتحققه مرة واحدة
الهداية (المرغيناني — شرح بدائع الصنائع) – ج 2، ص 355
الندم لا يمنع وقوع الطلاق بعد وجود شرطه.
فإذا علّق الطلاق بشرط ثم حنث الزوج من دون أن يقصد الطلاق.
بمعنى ندم على قوله قبل تحقق الشرط، فلا يؤثر في وقوعه..
بل إن تحقق الشرط يكون الطلاق واقعاً ولو تاب أو ندم الزوج.
وقد أجمع الفقهاء على أن التوبة لا توقف الطلاق التعليقي.
والله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش