মুহতারাম মুফতি সাহেব, আমি আমার স্ত্রীকে গত রোজার ঈদ পর ১৩ই এপ্রিল ২০২৪ তারিখে এক তালাক দিয়েছিলাম এবং মুখেও তালাক দিয়েছিলাম। কিন্তু তালাকের সংখ্যা উল্লেখ করি নাই। অতপর আমি গত কুরবানি ঈদের পর ২৫শে জুন আমি আমার স্ত্রীকে আমার কাছে ফেরত নিয়েছি। অর্থ্যাৎ ৭৫ দিনের ভিতরে ফেরত নিয়েছি। কাজির সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন তালাকনামায় তালাকের কোন সংখ্যা উল্লেখ নেই। এবং আমি আরো জিজ্ঞাসা করি যে, আমরা আবার নতুন করে বিয়ে করতে পারবো কি না? তিনি বলেছেন যে, হ্যাঁ আপনারা বিয়ে করতে পারবেন। তখন আমরা আবার নতুন করে বিবাহ করি।
এখন আমার জানার বিষয় হচ্ছে যে, আমাদের বিবাহ কি বৈধ হয়েছে কি না? আমরা এখন এক সাথে থাকতে পারবো কি না? এখন সমাজের কিছু লোক আমাদের এক সাথে থাকা মানছেন না। এ বিষয়ে শরয়ী দিকনির্দেশনা ও লিখিত ফতোয়ার চাই।
নিবেদক
রিদয় হাসান, সিরাজগঞ্জ
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াাহ মোতাবেক আপনার বর্ণনা অনুযায়ী মৌখিক তালঅক সংখ্যা বিহীন বলাতে এক তালাক আর খোলা তালাকনামায় সংখ্যা বিহীন তালাক থাকাতে এক তালাক। মোট দুই তালাক পতিত হয়েছে। অতঃপর আপনি ইদ্দতের মধ্যে তধা ৭০ দিনের মধ্যে ফিরিয়ে নিয়েছেন ও সামাজিকভাবে বিবাহ সম্পাতদনা করেছেন তা সহিহ হয়েছে। তাই আপনারা স্বামী স্ত্রী হিসেবে সম্পূর্ণ বৈধভাবে আছেন এবং সংসার করে যেতে পারেন। অতএব আপনাদের সমাজের লোকদের এই সংসার নিয়ে সংশয় হওয়ার কোন অবকাশ নেই।
তবে স্বরণ রাখতে হবে যে, আপনি আর একটি মাত্র তালাকের মালিক রয়েছেন। কখনই আপনি যদি আপনার স্ত্রীকে আর এক তালাক দিয়ে দেন তাহলে পূর্বের দুই তালাক ও নতুন এক তালঅক সহ আপনার স্ত্রীর উপরে তিন তালাকে মুগাল্লাযা হয়ে যাবে এবং আপনাদের ঘর-সংসার চিরদিনের জন্য হারাম হয়ে যাবে।
الادلة الشرعية
(البقرة: ٢٢٩)
الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان
(الفتاوى الهندية، ج 1، ص 524)
"إذا طلق الرجل امرأته طلاقا رجعيا فراجعها في العدة، صح الرجعة سواء رضيت أو لم ترض."
(بدائع الصنائع، ج 3، ص 142)
"الرجعة تصح في العدة، وتعود المرأة إلى الزوجية بنفس الرجعة، ولا يحتاج إلى عقد جديد."
(رد المحتار، ج 3، ص 264)
"لو قال: طلقتها، ينصرف إلى الواحدة رجعية."
(فتاویٰ دارالعلوم دیوبند، ج 9، ص 381)
سوال: اگر کسی نے بیوی کو ایک طلاق دی، اور عدت کے اندر رجوع کر لیا، کیا نکاح باقی رہے گا؟
جواب: اگر ایک طلاق دی گئی اور عدت کے اندر رجوع کر لیا گیا، تو نکاح باقی ہے، دوبارہ نکاح کی حاجت نہیں۔"
(احسن الفتاویٰ، ج 5، ص 154)
"اگر طلاق کی تعداد نہیں بتائی گئی، تو ایک طلاق رجعی متحقق ہو گی، اور عدت میں رجوع کرنے سے بیوی پھر نکاح میں آ جاتی ہے۔"
(فتاویٰ محمودیہ، ج 5، ص 329، ادارہ اشرفیہ، ساہارنپور)
"طلاق رجعی کے بعد عدت کے اندر رجوع صحیح ہے، اس سے نکاح بحال رہتا ہے، اور ازسرِ نو نکاح کی ضرورت نہیں۔"
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش