ইদ্দত অবস্থায় অন্যত্রে বিয়ে সম্পর্কে
মুহতারাম মুফতি সাহেব, বিয়ের ১৮ বছর পরে যদি কেউ বুঝতে পারে তার ১ম স্বামীর তালাকের পর তিন হায়েজ ইদ্দত পালন ছাড়াই তার ২য় বিয়ে হয়েছে। এখন কি ২য় বিয়ে অবৈধ হয়েছে? ইদ্দত পালন করতে হয় এটা তারা কেউ জানতো না। কিছুদিন আগে জেনেছে। এখন ২য় স্বামী কে কি পুনরায় বিয়ে করতে হবে? করলে কি নতুন করে ইদ্দত পালন করতে হবে? যেহেতু ১৮ বছরে তো তিন হায়েজ পার হয়ে গেছে। যদিও তাদের ইদ্দতের ব্যাপারে কিছুই জ্ঞান ছিলনা এতোদিন। কিছুদিন আগে জানছে মাত্র। এতদিন বৈধ বিয়ে ভেবেই সংসার করেছে। এখন করণীয় কি হবে জানিয়ে বাধিত করবেন।
নিবেদক,
লামিয়া আক্তার তুসি
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরীয়তের দৃষ্টিতে ইদ্দত পরিপূর্ণ হওয়ার পূর্বে নারীর অন্যত্র বিবাহ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তথাপি যদি কোন পুরুষ নারীর ইদ্দত অবশিষ্ট থাকার বিষয়টি না জেনে ইদ্দতের ভিতরেই বিবাহ করে তাহলে উক্ত বিবাহ ফাসিদ হিসেবে গণ্য হয়।
সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী যেহেতু আপনি না জেনেই ইদ্দত এর ভিতর বিবাহ করেছেন তাই আপনাদের বিবাহ ফাসিদ হিসাবে গণ্য হয়েছে। তবে এমন বিবাহের ক্ষেত্রে বৈধভাবে সংসার করার পদ্ধতি হল উক্ত ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে অতঃপর ইদ্দত চলাকালীন সময়ে বা পরবর্তীতে নতুনভাবে বিবাহ করে নিবেন।
الادلة الشرعية
رد المحتار (٤/١٩٩)
وعدة المنكوحة نكاحا فاسدا فلا عدةفي باطل ومنه تزوج امراة الغير غير عالم بحالها
(قوله: نكاحا فاسدا) هي المنكوحه بغير شهود ونكاح امراة الغير بلا علم بانها متزوجة ونكاح المحارم مع العلم بعدم الحل فاسد عنده خلافا لهما
رد المحتار (٤/٢٧٤)
واما نكاح منكو حة الغير ومعتدته فالدخول فيه لا يوجب العدة ان علم انها للغير لانه لم يقل احد بجوازه فلم ينعقد اصلا
الفتاوى الهندية(١/٢٨٠)
ولا يجوز للرجل ان يتزوج زوجة غيره كذلك المعتدة سواء كانت العدة عن طلاق او وفدة ويجوز لصاحب العدةان يتزوجها
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش