মুহতারাম মুফতি সাহেব, ঘটনা-১- ২/১২/২০২৪ স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্ত্রী যদি বলে আমাকে ১\২\৩ তালাক দাও। তখন স্বামী যদি বলে যাও আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি না। স্বামী তালাক দেওয়া নিয়ত ছিল না তাহলে কি তালাক হব?

ঘটনা-২- কাবিন নামায় ১৮ নং আমি কিছু লেখি নাই খালি ছিল। কখন ও মুখিক ভাবে স্ত্রী কে তালাকে অধিকার দেয় নাই। যদি কাজি তালাকে অধিকার দিয়ে থাকে আমি জানি না। তাই আমি আমার স্ত্রী কে বলি আমি তালাকে অধিকার ফিরিয়ে নিলাম। তোমাকে তালাকে কোন অধিকার দেয় নাই। তা পরে কি স্ত্রী তালাকে অধিকার পাবে? স্ত্রী যদি তালাক গ্রহণ করে তা হলে কি তালাক হবে।

ঘটনা-৩- রাগ অভিমানে স্ত্রী আমার অসুস্থ মেয়ে রেখে বাবা বাড়িতে যাইতে চাইল তখন আমি বলি তুমি মুক্ত। এমনে বলি তালাকে নিয়ত ছিল না। তা হলে কি তালাক হবে?

ঘটনা-৪-  স্ত্রী কে জিজ্ঞেস করি কবে তোমাকে ডিভোস দিলাম বলাতে কি তালাক হবে?

   নিবেদক

    মো: শাহজালাল



الجواب باسم ملهم الصدق و الصواب


১ম প্রশ্নের উত্তর: আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি না এটি মূলত কেনায়া শব্দ, যা অন্য অর্থেও ব্যবহার হয় আবার তালাকের অর্থেও ব্যবহার হয়।

সুতারং আপনি যদি এই কথা বলার সময় সত্যিই তালাক দেওয়ার নিয়ত না করে থাকেন, তাহলে তালাক হবেনা।

২য় প্রশ্নের উত্তর: মূল উত্তরের আগে জানা দরকার যে, শরীয়তের দৃষ্টিতে তালাকের ক্ষমতা রয়েছে শুধু স্বামীর। তবে স্ত্রীকে স্বামী কতৃর্ক তালাক গ্রহণের ক্ষমতা প্রদান করা হলেই স্ত্রীও নিজ নফসের উপর তালাক গ্রহণ করতে পারে। কিন্তু যদি এধরনের ক্ষমতা না দেওয়া হয় তাহলে স্ত্রী নিজের উপর তালাক কার্যকর করতে পারবে না। আর স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা তখনই দিতে পারবে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কোনো পাত্র পাত্রীকে তালাক গ্রহণের অনুমতি দিলেও তা ধর্তব্য হবে না। কারণ, বিয়ের আগে পাত্র নিজেই তালাক প্রয়োগের ক্ষমতা রাখে না। সুতরাং সে অন্যকে কীভাবে অধিকার দিবে?

শরীয়তের উপরোক্ত নীতির আলোকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে, বিবাহ হওয়ার আগে সাক্ষর করার মাধ্যমে স্ত্রী তালাকের অনুমতি পায় না।

আর বিবাহের আকদের পরে যদি কাবিননামায় সাইন করা হয় তাহলে স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দেওয়া হয়েছে বলে শরীয়তের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য হবে। সুতরাং প্রশ্নের বর্ণনামতে যদি কাবিননামাটি বিয়ের আগেই সম্পন্ন করা হয়ে থাকে তাহলে এই ক্ষমতাবলে স্ত্রী নিজে তালাক গ্রহণ করতে পারবে না, যদি করে তবে দেশীয় আইনে তা কার্যকর ধরা হলেও শরীয়তে সেই তালাক ধর্তব্য নয়। এতে তাদের বিবাহবিচ্ছেদ হবে না।

আর যদি বিয়ের পরে সম্পন্ন করা হয়ে থাকে তাহলে এই ক্ষমতাবলে স্ত্রী নিজে তালাক গ্রহণ করতে পারবে।

৩য় প্রশ্নের উত্তর:  ‘তুমি মুক্ত’ বলে যেহেতু তালাকের নিয়ত করেন নি তাই তালাক পতিত হয়নি।

৪র্থ প্রশ্নের উত্তর: তালাকের কথা স্ত্রীকে জিজ্ঞাসা করার কারণেও তালাক পতিত হয়নি।

 

 

الادلة الشرعية

(صحيح البخاري، الطلاق / باب الطلاق في الإغلاق والكره والسكران والمجنون ٧٩٤/٢)

قال الزهري: إن قال: ما أنت بامرأتي نيته، وإن نوى طلاقا فهو ما نوى.

(رد المحتار-زكريا-4\530، كرتاشى-3/299)

 

وَلَا شَيْءَ مِنْ الْكِنَايَةِ يَقَعُ بِهِ الطَّلَاقُ بِلَا نِيَّةٍ أَوْ دَلَالَةِ الْحَالِ كَمَا صَرَّحَ بِهِ فِي الْبَدَائِعِ، …

‌فَإِنَّ ‌سَرَّحْتُك ‌كِنَايَةٌ لَكِنَّهُ فِي عُرْفِ الْفُرْسِ غَلَبَ اسْتِعْمَالُهُ فِي الصَّرِيحِ فَإِذَا قَالَ Ó رهاكردم Ó أَيْ سَرَّحْتُك يَقَعُ بِهِ الرَّجْعِيُّ مَعَ أَنَّ أَصْلَهُ كِنَايَةٌ أَيْضًا، وَمَا ذَاكَ إلَّا لِأَنَّهُ غَلَبَ فِي عُرْفِ الْفُرْسِ اسْتِعْمَالُهُ فِي الطَّلَاقِ

(لمصنف لعبد الرزاق» الطلاق /باب ليست لي بامرأة ٣٦٨/٦ رقم: ١١٢٢٤)

عن شعبة قال: سألت الحكم وحمادًا عن الرجل يقول: لست لي بامرأة، فقال الحكم: إن نوى طلاقا فهي واحدة بائنة. وقال حماد: إن نوى طلاقا فهي واحدة، وهو أحق بها

(الفتاوئ الهندية ٣٧٥١١ زكريا، كذا في البحر الرائق / باب الكتايات ٣٠٥/)٣


ولو قال: ما أنت لى بامرأة ولست لك بزوج، ونوى الطلاق يقع عند أبي حنيفة

 

و الله اعلم بالصواب

كتبه                  

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش