মুহতারাম মুফতি সাহেব, সম্মানিত মুফতি মহোদয় এর নিকট একটি স্পর্শকাতর বিষয় জানতে এই লিখনি, আমার স্ত্রী কর্তৃক দেওয়া তালাক বৈধ কিনা (যদিও আমি খুব ভালো ভাবেই জানি বৈধ না) !

আমি এবং আমার স্ত্রী আজ থেকে পাঁচ বছর আগে পরিচয়। তবে আমাদের মধ্যে কিছু প্রকাশ হয়নি। এরমধ্যে কথাবার্তা ও বন্ধ ছিল। সে দ্বীনের ছায়ায় নিজেকে মুড়াতে চেষ্টা করে এবং আমি তাকে ভালোবাসি এইটা উপলব্ধি করতে পেরে সে আমায় জিঞ্জেস করে আমি তাকে ভালোবাসি কিনা। আমি দীর্ঘ পারিবরিক চাপে ওর কথা বন্ধ থাকায় আর এত সময় পর ও কথা বলল আমি বলে দেয় আমার মনের কথা। সে বলে আমিও ভালোবাসি তবে আমরা মাহরাম নয় আমি তোমার সাথে কথা বলব না। আমরা হালাল হয়ে কথা বলব। তো আমাদের কথা হতো না৷ উভয়ই অনেক কষ্ট লালন করতাম৷ অনেক পরে সে যোগাযোগ করে এবং বলে আমরা নিজেরা বিয়ে করে রাখি তাইলে আমরা হালাল হয়ে রইলাম কথা বলা হালাল হলো। এতপর সাক্ষী উপস্থিতিতে হুজুরের মাধ্যমে আমরা বিয়ে করে রাখি ২ বছর আগে। এরপর থেকে আমাদের কথাবার্তা চলমান৷ সময়ের সাথে তার বাসায় জানাজানি হয় তারা ওকে আমার থেকে সরিয়ে নিতে অনেক নির্যাতন করে এবং অন্যত্র বিয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। যেকোনো সময় ওকে অন্য কারো নিকট বিয়ে দিয়ে দিবে। এমতাবস্থায় আমি ওর বাবার সাথে দেখা করে ওরে ভিক্ষা চাইতে যায় সে আমায় মারধর করে। ওর সাথে যোগাযোগ অফ করে দেয়। ও ঔষধ খেয়ে নেয় এমতাবস্থায় তারা মেডিকেল থেকে ওয়াশ করে আনে তবু মেয়েটার কথা মানে না। সময় সকল কিছু আর হাতে নেই তাই দুজন বাধ্য হয়ে পালাতে হয় কোর্টে রেজিষ্ট্রেশন করে বিয়ে করি। ৩ মাস সংসার করি। তারা মানতে ইচ্ছুক নয়। এর মধ্যে তারা নানাভাবে তাকে নানান কিছু বলে বাসায় নিয়ে যায়। ও একা চলে যায় ও একা চলে যায়। যাবার পরও যোগাযোগ ওর আমার প্রতি ভালোবাসা সবই ছিল, আজও আগেকার দিনগুলো থেকে কোনো অংশে কম নয় বরং প্রতিদিন এর পরিধি বাড়ছেই। কিন্তু এই যে দু'পক্ষের মিলিত হলো না তিন মাসে তো এতে ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান আমার ওপর তার। সেগুলো টপকেও সে আমায় চায়, আমি তাকে দুনিয়ার সকল বাধা বিপত্তি দেয়াল ভেঙ্গে তাকে চাই যতক্ষণ প্রাণ আছে দেহে যা কিছু করেই হোক। সে বলে বাসা থেকে ডিভোর্স কাগজ তৈরী করতেছে। আমি একবার তাদের ছেড়ে গেছি আমি আর তাদের বাহিরে কিছু করতে পারব না আমার সই করতে হবে তুমি সই করো না। তাহলে হয়তো কোর্ট থেকে কাগজ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে ঠিকই থাকব৷ আমি তাদের বাসায় যায় তার আগে সে বলে সই দিলে তালাক হয়ে যাবে আর কথা হবে না। এমনকি সে তাদের মতো বিয়ে করে নেই কিনা তাও জানিনা, কিন্তু আমার বিশ্বাস আমার হাফসা বুঝবে, কখনো বিয়ে করবে না কিন্তু ওর সাথে একটু ও কথা না বলতে পারার জায়গা থেকে আমি কিছু ভাবতে পারছি না কোনো স্বস্তি নেই কিছু জানিনা। তার সাথে কোনো কথা যোগাযোগ নেই। তার বাসায় যায় যে যেকোনো মূল্যে সে আমার। আমায় যা কিছু বলুন যা করতে বলবেন আমি রাজি আমি সব ছেড়ে কেবল ওরে চাই। যেকোনো কিছুই একটা বলুন আমি তার জন্য সব কিছুই রাজি। তারা আবারো আমায় মারধর করে এবং তাকে নিয়ে গিয়ে কাজী অফিসে সই করিয়ে আনে। আমি তা মানি না এবং ওরে ছাড়া আসব না তাই তারা বাড়িতে ফোন দেয় আমায় যেন নিয়ে যায় না হয় পুলিশ দিবে। আমি যতক্ষণ তাদের বাসায় তারা ভয় করে আমি যদি কিছু করে মরে যায় তারা সমস্যায় পরবে। তাই তারা ওর মামাকে আনে তার বাসায় রাখে পাহারায়। আমি আমার স্ত্রীর প্রতি ভালোবাসায় পাগলপাড়াই মরে যেতে পারি তারা বুঝে কিন্তু মানে না। এই হলো সংক্ষেপে কাহিনি।

কোর্টের বিবাহনামায় এমন কোনো শর্ত নেই যাতে সে আমায় তালাক দিতে পারে আমার দেওয়া তাফয়ীজ অধিকারে। আমি তাকে আমার তালাক অধিকার অর্পণ করিনি যে সে তা ব্যবহার করে তালাক নিবে। কিন্তু ডিভোর্স কাগজে লিখা তাফয়ীজ অধিকারে তালাক নিছে এবং শারীরিক নির্যাতন, যৌতুক দাবীর মতো মিথ্যা দিয়ে। যা কখনো সত্য হওয়া অনেক দূর বরং আমি আমার স্ত্রী কে সকল কিছুর উর্ধ্বে ভালোবাসি তার জন্য সব ছেড়ে দেই পরিবার লক্ষ সব৷ তার জন্য প্রানটা দিয়ে দেয়। আমি ওরে জানাতে যে এই কাগজে কিছুই হয়নি তুমি আমারই আছো বলার কোনো মাধ্যম নাই ওরে বলার মাধ্যম তালাশে ওর বাবা মা পুলিশে যায় সাইবার মামলা দিতে। আচ্ছা এসব দুনিয়াবি কাগজ মামলা হামলা এইগুলোই কি শরীয়ার বিচার হবে?

তার তালাক কি বৈধ হবে দুনিয়াবি স্বার্থের এপাশ ওপাশ কাটিয়ে খোদার কাছেও? সে যদি বাবা মায়ের কথায় অন্যকে বিয়ে করে নেই!

 

নিবেদক,

মো: শাহার উদ্দিন সুমন-কুড়িগ্রাম

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب


ইসলামিক শরিয়াহ মোতাবেক, হানাফী মাযহাব অনুসারে কোনো স্ত্রী নিজ থেকে তালাক দিতে পারে না, যতক্ষণ না স্বামী তাকে স্পষ্টভাবে তালাক দেওয়ার অধিকার (تفوِيضالطلاق) প্রদান করে। শুধুমাত্র কোর্টে সই করানো বা পরিবারের চাপে ডিভোর্স কাগজে স্বাক্ষর করানো দ্বারা শরয়ী তালাক পতিত হয় না, যদি স্বামীর পক্ষ থেকে কোনো তাফওয়ীজ (অধিকার প্রদান) না থাকে।

সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রী কর্তৃক দেওয়া তালাক শরীয়তসম্মত নয়। আর কোর্টের ডিভোর্স কাগজে যদি লেখা থাকে “স্ত্রী তাফওয়ীজের অধীনে তালাক দিয়েছে” তবে এটি শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে, যদি আপনি পূর্বে তাকে তালাকের অধিকার লিখিতভাবে বা মৌখিকভাবে দিয়ে থাকেন। যেহেতু আপনি বলছেন, আপনি তাকে তালাকের অধিকার দেননি, সেহেতু কোর্টের মাধ্যমে দেওয়া ডিভোর্সও শরয়ী তালাক নয়।

আর তালাক যেহেতু শরীয়ত মতে কার্যকর হয়নি, বিধায় আপনার স্ত্রী অন্য কারো সাথে বিয়ে করলে তা বিয়ে হবে না। বরং ব্যভিচার (زنا) গণ্য হবে। কারণ, সে এখনো আপনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ।

উল্লেখ্য : কোর্ট ডিভোর্স ও সামাজিক চাপ অনেক সময় সত্যকে চাপা দিয়ে দেয়, তবে আল্লাহর বিচার সর্বোচ্চ এবং অন্তরের ইচ্ছা ও নিয়তও তাঁর নিকট জ্ঞাত। আপনি যেন হতাশ না হন, গুনাহে না জড়ান, বরং সবর ও দুআর অস্ত্রকে আঁকড়ে ধরুন।

 

 

الادلة الشرعية

الدر المختار مع رد المحتار، ج٣، ص٢٣٠، دار الفكر

             التطليق إلى الزوج لا إلى الزوجة، لأن عقد النكاح من قبله، فكان الرجوع إليه، كالبيع، فإن الفسخ فيه إلى من له ولاية العقد، وهو البائع

 (قوله: التطليق إلى الزوج) أي إنما هو إليه لا إلى غيره، فلا يصح تفويضه إلى الزوجة إلا بإذنه، فإن فوض إليها صح، فحينئذ تطلق نفسها كما شاؤت في حدود ما فوض

فتح القدير، ج٣، ص٢٩٨، دار الفكر

> ولا تطلق الزوجة نفسها إلا إذا فوض إليها الطلاق، والتفويض تارةً يكون مطلقاً وتارةً يكون معلقاً بشرط، فإذا فوض إليها الطلاق على الإطلاق صار الأمر بيدها، فمتى ما قالت: طلقت نفسي يقع الطلاق. أما إذا لم يفوض إليها فلا يقع شيء.

بدائع الصنائع، ج٣، ص٩٤، دار الكتب العلمية

                 الأصل أن الطلاق بيد الزوج دون الزوجة، لأنه هو الذي يملك إنشاء عقد النكاح، فيكون هو الذي يملك إنهاءه، كالبيع والشراء، فالفسخ فيها إلى من له إنشاء العقد، ولا يكون للمرأة ولاية الفسخ إلا بتفويض من الزوج

الهداية، ج٢، ص٣٤٢، دار الفكر

                والطلاق في يد الزوج لأنه عقد معاوضة، فكان الفسخ إلى من له ولاية العقد كالبيع

فإن المرأة لا تملك الطلاق إلا إن فوضه الزوج إليها، والتفويض أن يقول لها: طلقي نفسك، أو أمرك بيدك، فإذا قالت: طلقت نفسي، وقع الطلاق

الفتاوى الهندية، ج١، ص٣٧٤، دار الفكر

                إذا طلقت المرأة نفسها بغير تفويض من الزوج لا يقع الطلاق، فإن الطلاق لا يكون إلا بلفظ الزوج أو بتفويض صريح منه

فتاویٰ دارالعلوم دیوبند، جلد ٧، صفحہ ٣8٣، مطبوعہ مکتبہ دارالعلوم دیوبند

             سوال: اگر عورت نے شوہر کو طلاق دی تو کیا طلاق ہو جائے گی؟

الجواب: عورت کو شرعاً طلاق دینے کا اختیار نہیں، جب تک شوہر طلاق کا اختیار یعنی تفویض نہ دے، اس وقت تک عورت کے طلاق دینے کا کوئی اعتبار نہیں۔

فتاویٰ محمودیہ، جلد ١٢، صفحہ ١٢٩، مطبوعہ فاروقیہ کوئٹہ

            سوال: اگر بیوی شوہر کو طلاق دے دے یا لکھ دے کہ میں شوہر کو طلاق دیتی ہوں، تو کیا نکاح ختم ہو جائے گا؟

الجواب: نہیں، بیوی کے طلاق دینے سے نکاح ختم نہیں ہوتا، کیونکہ طلاق دینے کا حق شوہر کو ہے، البتہ اگر شوہر نے طلاق کا اختیار بیوی کو دے دیا ہو، تو پھر وہ خود کو طلاق دے سکتی ہے۔

          

فتاویٰ بینات، جلد ٣، صفحہ ٢٣٤، جامعہ علوم اسلامیہ بنوری ٹاؤن

            سوال: عورت نے طلاق دی، اور کہا کہ میں اپنے شوہر سے علیحدہ ہوتی ہوں، کیا طلاق واقع ہو گئی؟ 

الجواب: جب تک شوہر نے طلاق کا اختیار نہ دیا ہو، عورت کی طرف سے طلاق کا کوئی اثر نہیں ہوتا۔  

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش