মুহতারাম মুফতি সাহেব, স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া ছিল। স্বামীর চরিত্র খারাপের জন্য স্ত্রী মোবাইলে স্বামীকে বলেছে আমি আপনাকে তালাক দিলাম। জবাবে স্বামী সম্মতি জানিয়েছিল। এর কিছুদিন পর স্ত্রী তার স্বামীকে ক্ষমা করে ও তার স্বামীর সাথে সংসার করতে চায়। কিন্তু স্বামী বলে তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমার পরিবার তোমাকে মানবে না। আমি অন্য জায়গায় বিয়ে করবো। সে অন্য জায়গায় বিয়ে করে সংসার করা শুরু করে। তারপর থেকে প্রথম স্ত্রীর সাথে পুরাপুরি ভাবে আলাদা থাকা শুরু করে। এবং প্রথম স্ত্রীকে কল করে জিজ্ঞাসা করে আমি বিয়ে করেছি  তুমি কবে বিয়ে করবা। এমতাবস্তায় তাদের উপরে কয়টা তালাক পতিত হয়েছে? 

আব্দুস সালাম

  গাজিপুর।

 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب


ইসলামিক শরিয়াহ মোতাবেক স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়, অর্থাৎ স্ত্রীকে বলে:

“তুমি চাইলে নিজেকে তালাক দিতে পারো” বা এই অর্থের কিছু বলে তখন স্ত্রী যদি নিজেকে তালাক দেয়, তা প্রযোজ্য হবে।প্রশ্নোক্ত ক্ষেত্রে স্ত্রী বলেছে: “আমি আপনাকে তালাক দিলাম”, যদিও এ বাক্য শব্দগতভাবে ভুল, কারণ স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। কিন্তু তালাকের অধিকারপ্রাপ্ত (تفويض) হওয়ার কারণে স্ত্রী বাস্তবে নিজের উপর তালাক কার্যকর করেছে।অতএব, হানাফি ফিকহ অনুযায়ী, এটি একটি বাইন তালাক (طلاقبائن) হিসাবে পতিত হয়েছে।যেহেতু এরপর স্বামী রুজু করেনি, বরং স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্যত্র বিয়ে করেছে, তাই তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই।

 

 

الادلة الشرعية

  الأحزاب: 28

يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِّأَزْوَاجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا

  صحيح البخاري: 5272

عن عائشة رضي الله عنها قالت: خَيَّرَنَا رَسُولُ اللَّهِ ﷺ فَاخْتَرْنَاهُ، فَلَمْ يَعُدَّهُ شَيْئًا.

(1/468): الفتاوى الهندية

فإن فوض إليها فطلقت نفسها وقع الطلاق.

(3/233):رد المحتار على الدر المختار

ولو فوض إليها فطلقت نفسها، وقعت واحدة بائنة.

(3/138): البدائع الصنائع

التفويض تمليك، والمرأة إذا طلقت نفسها به يقع الطلاق بائنا.

فتاویٰ دارالعلوم دیوبند، جلد ۹، صفحہ 335، طلاق کا اختیار

سوال: اگر شوہر نے بیوی کو طلاق کا اختیار دے دیا، اور بیوی نے خود کو طلاق دے دی، تو کیا طلاق واقع ہوگی؟

جواب: ہاں، اگر شوہر نے بیوی کو طلاق کا اختیار دے دیا اور بیوی نے اپنے اوپر طلاق جاری کردی، تو ایک بائن طلاق واقع ہوجائے گی۔

فتاویٰ محمودیہ، جلد 12، صفحہ 7، طلاق کا اختیار

سوال: کیا عورت خود طلاق دے سکتی ہے؟

جواب: اگر مرد نے عورت کو طلاق دینے کا اختیار دے دیا ہو، تو وہ اپنی طرف سے طلاق دے سکتی ہے اور طلاق واقع ہوجائے گی۔

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش