মুহতারাম মুফতি সাহেব, আমার স্বামীর সাথে ১টা বেপার নিয়ে মনমালিন্য হচ্ছিল, কোথাও যাওয়ার জন্য আমরা বের হবো। তাড়াহুড়ায় আমি কাপড়, বাাসার জিনিসপত্র এলোমেলো ভাবে রাখছিলাম। এটা নিয়েই ১/২ কথায় রাগারাগির সৃষ্টি। এক পর্যায়ে স্বামী বলে-বাসা ময়লা করলে তুমি এই বাসায় আসবা না,। তোমার মায়ের বাসায় গিয়ে করো এসব। আমি বললাম-'আসবা না ' বলছো যে এটার মানে কি বুজাইছো?

স্বামী রাগ করে বলে-সব বুজাইছি, তুমি যা ভাবছো সব বুজাইছি (২ বার বলছে)। [আমি ভাবছিলাম সে আবার তালাক এর মত উল্টো পাল্টা কিছু বলে কিনা। তাই ভয় পাচ্ছিলাম]

আমি তার মুখ চেপে ধরি। সে "সরো" বলে হাত সরায় দেয় রাগ করে। পরে তাকে এই নিয়ে আমি জিজ্ঞেস করলে সে বলে - তার মনে ঐরকম কোনো নিয়ত ছিলোনা। সে শিওর। কথার পৃষ্ঠে কথা বলছে।

এখন আমি জানতে চাচ্ছি-আমার স্বামীর এই কথার দ্বারা বিয়ের কোনো ক্ষতি হলো কিনা? কিংবা আমি যা ভাবছি এটা দ্বারা কোনো প্রবলেম হলো কিনা?

 

 

নিবেদক,

        সানজিদা- মিরপুর


 

الجواب باسم ملهم الصِّدق و الصّواب


ইসলামি শরীয়ত মোতাবেক কেনায়া তথা যে সকল শব্দ তালাকের অর্থে ব্যবহার হওয়ার পাশাপাশি অন্য অর্থও ব্যবহার হয় এমন শব্দ দ্বারা তালাক পতিত হওয়ার জন্য তালাকের নিয়ত থাকা শর্ত। অন্যথায় তালাক পতিত হয় না।

 

সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি নিশ্চিত নন যে, আপনার স্বামী তালাকের নিয়তে বলেছিলেন কিনা? এবং পরবর্তীতে এ ব্যাপারে আপনার প্রশ্নের উত্তরেও স্বামী বলেছেন যে, সে তালাকের নিয়তে এগুলো বলেনি। তাই আপনার উপর তালাক পতিত হয়নি। তাই এ বিষয়ে পেরেশান হবার কিছু নেই। তাই মাথা থেকে এসব চিন্তা বাদ দিন


الادلة الشرعية

 

رد المحتار، زكريا-4/528، كرتاشى-3/296-289، بدائع الصنائع، زكريا-3/167-169)

                    والكنيات لا تطلق بها قضاء إلا بنية، أو دلالة الحال...... نحو اخرجى، واذهبى وقومى

 

(البحر الرائق، زكريا-3/526، كويته-2/502)

                   أن من الكنايات ثلاث عشرة لا يعتبر فيها دلالة الحال، ولا تقع إلا بالنية، حبلك على غاربن.. اخرجى، اذهبى

 

(الفتاوى الهندية-1/375، جديد-1/443)

                   أو قال: لم يبق بينى وبينك نكاح يقع الطلاق إذا نوى

 

(رد المحتار، زكريا-4/551، كرتاشى-3/314)

                   مثل اذهبى فيحتاج إلى النية....... وإن نوى فهى واحدة بائنة

 

(الأشباه-108، جديد-196)

                   منها شك هل طلق أم لا لم يقع

 

(بدائعل الصنائع، كتاب الطلاق، فصل فى الرسالة-3\126، جديد-3\199)

                  عدم الشك من الزوج فى الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه

 

(الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)

                 يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية،

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش