মুহতারাম মুফতি সাহেব, স্বামী যদি কোনো বিষয়ে স্ত্রীকে বলে যে " এই বিষয়ে যদি কোনোদিন ভেবে থাকো বা ভবিষ্যতে কখনো ভাবলে আমাদের সম্পর্ক হরাম হয়ে যাবে। তালাক হয়ে যাবে। " আর স্ত্রীও কসম দিয়ে বলে যে কখনো ভাবেনাই আর ভবিষ্যতে কখনো ভাবব না। কখনো ভেবেছে বলে স্ত্রীর মনে পড়েনা তাই বলেছে ভাবেনি। কিন্তু পরবর্তীতে যদি এমন ভাবনা মাথায় অনিচ্ছাকৃতভাবে চলে আসে তাহলে কী তালাক হয়ে যাবে? যেহেতু কারোর ভাবনার উপর কারোর কন্ট্রোল নাই। নিষিদ্ধ ভাবনা শয়তান মাথায় আরও বেশি করে চাপিয়ে দেয়। তাই ভাবনা আসতেই পারে। এমন অবস্থায় কী তালাক হবে?
আবার স্বামী যদি কোনো ব্যাপারে জিজ্ঞেস করে যে এটা তোমার সম্পূর্ণ স্পষ্টভাবে মনে আছে কিনা কসম দিয়ে বল। তখন যদি স্ত্রী কসম দিয়ে বলে না স্পষ্টভাবে মনে নেই, ঝাপসা ঝাপসা মনে আছে। হতে পারে সেটা কোনো মানুষের শারীরিক আকার আকৃতি বা অবয়ব। আর স্বামী যদি বলে যদি মিথ্যা বলে থাকো সত্যিকার অর্থে মনে থাকে তোমার তাহলে আমাদের সম্পর্ক, সন্তান সব হারাম হয়ে যাবে। এখন স্ত্রী নিজেই যদি কনফিউজড থাকে যে তার স্মৃতিতে যতটুকু আছে সেটা কী স্পষ্ট নাকি ঝাপসা। সে যদি নিজেই বুঝতে না পারে যে স্পষ্ট কল্পনা কেমন। আর যতটুকু স্মৃতিতে ধরে সেটা স্পষ্ট ধারণাই হয় তাহলে কী পূর্বের কসম মিথ্যা সাব্যস্ত হওয়ায় তালাক হয়ে যাবে? স্ত্রী নিজের ভালোলাগা থেকে এসব কোনো কিছুই মনে করতে ইচ্ছুক না ৷ তার স্বামী যেমন চায় স্ত্রী ভুলে থাক কখনো মনে না করুক স্ত্রীও চায়। কিন্তু কারোর ভাবনা বা স্মৃতিশক্তির উপর নিজের কোনো কন্ট্রোল নেই। গভীর ভাবে ভাবলে মনে পড়ে যায়। আবার অনিচ্ছা থাকা সত্বেও ভাবনা আসার সাথে সাথে ভাবনা বাদ দিলে অবয়ব আকৃতি দৃষ্টিতে আসেনা। তাই স্ত্রী কসম দেওয়ার সময় ঝাপসার কথাই উল্লেখ করেছিল।
আর এই সকল শর্ত যদি স্বামী তালাকের নিয়তে না দিয়ে থাকে, শুধু স্ত্রীকে ভয় দেখানোর উদ্দ্যেশ্যে দিয়ে থাকে, যেন স্ত্রী ভয় পেয়ে এমন কিছু না ভাবে বা এমন কিছু কল্পনা তে না আনে। তাহলে কী শর্ত সাপেক্ষে তালাক হয়ে যাবে? আর পরবর্তীতে তালাকের ভয়াবহতা জানার পর নিজের ভুল বুঝতে পেরে তওবা করে স্বামী তার শর্ত উঠিয়ে নিয়েছেন। এমন অবস্থায় করণীয় কী। স্বামী স্ত্রী দুজনেই এক সাথে থাকতে ইচ্ছুক। কেউই মন থেকে বিচ্ছেদের পক্ষে নয়।স্বামীও কোনোদিনই বিচ্ছেদের উদ্দেশ্য নিয়ে এসব বলেনাই। উনি শুধু চেয়েছিল বিষয় টাকে স্ত্রীর কাছে কঠোর করতে। স্ত্রীকে উনি সব সময় নিজের করেই রাখতে চান ৷ বিচ্ছেদ চাননা৷
নিবেদক,
সুলতান বিন সৈকত
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে নিষিদ্ধ কুমন্ত্রণা যা অনিচ্ছাকৃতভাবে মানুষের চিন্তায় উদয় হয় এর দ্বারা সে গুনাগার হবে না এবং এমন বিষয়ের সাথে তালাক সম্পৃক্ত করলে তালাক হয় না।
বিধায় প্রশ্নোক্ত সুরতে আপনার স্বামীর পক্ষ থেকে আপনাকে লক্ষ করে কাল্পনিক বিষয়াদি যা থেকে মানুষ নিজেকে কন্টোল করার কোন শক্তি রাখে না এমন বিষয়ের সাথে তালাকের সম্পৃক্ততা করার পর যখন উক্ত বিষয় আপনার মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে কল্পনায় চলে আসলে এর দ্বারা তালাক হবে না। কারণ এমন অনিচ্ছাকৃত কাল্পনীয় বিষয় থেকে বিরত আপনার কন্ট্রোলে নেই।
লক্ষনীয় বিষয়: তালাক একটি স্পর্শকাতর বিষয়। তাই সর্ব বিষয়ে তালাক নিয়ে এমন শর্ত করা ঠিক নয়।
الادلة الشرعية
سوره البقره: 286
لا يكلف الله نفسا الا وسعها
صحيح البخاري ٢٥٢٨
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تجاوز لي عن امتي ما وسط وسوست به صدورها ما لم تعمل او تتكلم
بائع الصنائع في ترتيب الشرائع (٣/٩٣)
والاصل ان الطلاق بيد الزوج دون الزوجة لانه هو الذي يملك انشاء عقد النكاح فيكون هو الذي يملك انهاءه كالبيع والشراء
الهداية(٢/٤٣)
الطلاق في يد الزوج لانه عقد معاوضة فكان الفسخ الى من له ولايةالعقد كالبيع فان المراة لا تملك الطلاق الا ان فوضه الزوج اليها والتفويض ان يقول لها طلقي نفسك او امرك بيدك فاذا قالت طلقت نفسي وقع الطلاق
رد المحتار (٣/٢٣)
قوله التطليق الى الزوج: اي انما هو اليه لا الى غيره فلا يصح تفويضه الى الزوجة الا باذنه فان فوض اليها صح فحينئذ تطلق نفسها كما شاءت في حدود ما فوض
الددر السنية: 83
وفي هذا الحديث مظهر من مظاهر رحمة الله تعالى. بهذه الامة حيث يخبر النبي صلى الله عليه وسلم ان الله عز وجل رفع الحساب والعقاب - فلم ياخذ افراد الامة بما حدث الواحد منهم به نفسه من الشر- من غير ارادة منه. فهذا معفو عنه. ولا يترتب عليه اثم. ما دام لم يفعل بجوارحه هذا الشر. او يتكلم به بلسانه. وهذه من فضل الله تعالى على هذه الامة.
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش