মুহতারাম মুফতি সাহেব, ফতোয়া ১ বিবরণ ১-- কোনো ব্যক্তি যদি কখনো স্বাভাবিক অথবা কোলাহল পূর্ণ পরিবেশে নিজের মুখ, ঠোঁট ও জিহ্বা হালকাভাবে নাড়িয়ে ইচ্ছা করেই খুবই আস্তে করে তার নিজের স্ত্রীর উদ্দেশ্যে "এক তালাক" উচ্চারণ করে কিন্তু সেই ব্যক্তি যদি সেই তালাকের কথা কোলাহলের কারনে বা অন্য কোনো কারণে নিজের কানে স্পষ্টভাবে শুনতে না পায়। সেই ব্যক্তি যদি ইচ্ছা করেই উক্ত কথাটি তার মুখ, ঠোঁট ও জিহ্বা হালকাভাবে নাড়িয়ে খুবই আস্তে করে বলার সময় নিজের মুখের স্পষ্ট বাতাসের আওয়াজ আর নিজের মুখের স্পষ্ট ফিসফিস এবং নিজের মুখের স্পষ্ট বিড়বিড় এরকম আওয়াজ তার নিজের কানে স্পষ্টভাবে শুনতে পায় কিন্তু উক্ত তালাকের কথাটি যদি সেই ব্যক্তি নিজের কানে স্পষ্টভাবে না শুনতে পায় (সেই ব্যক্তি যদি নিজের মনের কথা শুনতে পায় আর যার যার মনের কথা তো সে নিজের মুখে পুরোপুরি উচ্চারণ না করেও শুনতে পায়) তাহলে কি সেই ব্যক্তির স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে ?

বিবরন ২-- কোনো ব্যক্তি যদি কখনো ইচ্ছা করে তার নিজের স্ত্রীকে কোনোরকম উদ্দেশ্য না করেই তার নিজের মুখে স্পষ্টভাবে জোরে "তুমি তালাক বা আমি তোমাকে তালাক দিলাম" এই শব্দগুলো উচ্চারণ করে এবং নিজের মুখে জোরে স্পষ্টভাবে উক্ত শব্দগুলো গুলো উচ্চারণ করায় যদি উক্ত শব্দগুলো সেই ব্যক্তি তার নিজের কানেও স্পষ্টভাবে জোরে শুনতে পায় কিন্তু সেই ব্যক্তি যদি উক্ত শব্দগুলো (তুমি তালাক বা আমি তোমাকে তালাক দিলাম) তার নিজের স্ত্রীকে কোনোরকম উদ্দেশ্য না করেই তার নিজের মুখে স্পষ্টভাবে জোরে উচ্চারণ করে এবং নিজের কানেও স্পষ্টভাবে জোরে শব্দগুলো শুনে তাহলে কি সেই ব্যক্তির স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে?

বিবরন ৩-- কেউ যদি কখনো এমনি ইচ্ছা করেই তার নিজের মুখে স্পষ্টভাবে জোরে তার নিজের স্ত্রীর উদ্দেশ্যে শুধু "তালা" উচ্চারণ করে এবং সেই ব্যক্তির যদি তার স্ত্রীকে কোনো তালাকের উদ্দেশ্য না থাকে তাহলে সেই ব্যক্তির এমনি ইচ্ছা করেই তার নিজের মুখে স্পষ্টভাবে জোরে তার নিজের স্ত্রীর উদ্দেশ্যে শুধু "তালা" উচ্চারণ করায় কি তাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে ?? সম্মানিত মুফতি সাহেব উপরোক্ত তিনটি বিবরনের কোনোটির কারনে কি সেই ব্যক্তি এবং তার স্ত্রীর বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হবে??

 

স্ত্রীর উদ্দেশ্যে স্পষ্টভাবে নিজের মুখে জোরে তালাক শব্দ উচ্চারণ করেছে এবং সেই তালাকের কথা সে নিজের কানেও স্পষ্টভাবে জোরে শুনেছে" এই মিথ্যা কথাটি তালাকের ফতোয়ার প্রশ্ন লিখা ও লিখা শেষে পড়ার সময়েও স্পষ্টভাবে উক্ত মিথ্যা কথাটি তার নিজের মুখে জোরে উচ্চারণ করার কারনে এবং উক্ত মিথ্যা কথাটি তার নিজের কানে স্পষ্টভাবে জোরে শোনার কারনে কি তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে ? সম্মানিত মুফতি সাহেব উপরোক্ত তিনটি বিবরনের কোনোটির কারনে কি সেই ব্যক্তির স্ত্রীর উপর কি কোনো তালাক পতিত হবে ??? নিবেদক, নাম প্রকাশে অনিচ্ছুক


 

                                   

 

 

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب


শরীয়তের দৃষ্টিতে স্বামী কর্তৃক স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের স্পষ্ট শব্দ মুখে উচ্চারণ করে তালাক দিলে নিয়ত ব্যতিতই সংখ্যানুপাতে তালাক পতিত হয়। সুতরাং প্রশ্নোক্ত সুরতের ১নং ফতোয়ার প্রথম বিবরণ অনুযায়ী স্বামী কর্তৃক স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে মুখ ও ঠোঁট নাড়িয়ে “এক তালাক” উচ্চারণ করায় এক তালাকে রজয়ী পতিত হয়েছে। ১নং ফতোয়ার দ্বিতীয় বিবরণ অনুযায়ী স্বামী কর্তৃক নিজের স্ত্রীকে কোনোরকম উদ্দেশ্য না করেই তার নিজের মুখে স্পষ্টভাবে জোরে "তুমি তালাক বা আমি তোমাকে তালাক দিলাম" এই শব্দগুলো উচ্চারণ করায় তালাক পতিত হবে না। ১নং ফতোয়ার তৃতীয় বিবরণ অনুযায়ী স্বামী নিজের মুখে স্পষ্টভাবে জোরে তার স্ত্রীর উদ্দেশ্যে শুধু "তালা" উচ্চারণ করায় উচ্চারিত শব্দে তালাক বোঝা না যাওয়ায় তা দ্বারা তালাক পতিত হবে না। ২নং ফতোয়ার প্রথম বিবরণ অনুযায়ী স্বামী কর্তৃক স্বীয় স্ত্রীকে তালাক প্রদানের ইচ্ছা ব্যতীত তালাকের অবস্থা বর্ণনা করার সময় "আমি তোমাকে তালাক দিলাম, তুমি তালাক, এক তালাক, দুই তালাক" ইত্যাদি শব্দগুলো সংযুক্ত করার দ্বারা তালাক পতিত হবে না। ২নং ফতোয়ার দ্বিতীয় বিবরণ অনুযায়ী স্বামী কর্তৃক স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে নিজের মুখে স্পষ্টভাবে জোরে শুধু "তলক" উচ্চারণ করে তাহলে শব্দের উচ্চারণের সংখ্যানুপাতে তালাক পতিত হবে। ২নং ফতোয়ার তৃতীয় বিবরণের উত্তর ১নং ফতোয়ার প্রথম বিবরণের জবাবে ও ২নং ফতোয়ার প্রথম বিবরণের জবাবে দেওয়া আছে। বিশেষ দ্রষ্টব্য: আপনার প্রশ্নের বিবরণ থেকে প্রতিয়মান হয় যে, বর্তমানে আপনি একজন ওয়াস ওয়াসার রুগী। বিধায় আপনার জন্য করণীয় হবে তালাকের মত স্পর্শকাতর বিষয়ে চিন্তা-ভাবনা থেকে বিরত থাকা। এর জন্য বেশি বেশি ইস্তেগফার ও দরূদ শরীফ পাঠ করা বা কোন বুজুর্গানে দ্বীন থেকে এ থেকে উত্তরণের আমল নিয়ে তা আমল করা।

 

লেখক মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা মুফতি,মা'হাদুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা বাংলাদেশ