মুহতারাম মুফতি সাহেব, আমি বিবাহিত। স্ত্রী সন্তান আছে। এমতাবস্থায় আমাদের নিকট আত্মীয় অসহায় বাবা নেই ভাই নেই মা আছেন তিন বোনের মধ্যেই সবার ছোট ডিভোর্স হয়ে একটা মেয়ে সহ খুব অসহায় দেখে আমার মায়া হয় তিন চার বছর যাবত যোগাযোগ করতাম কোন কিছুর দরকার হলে দিতাম মাঝে মাঝে ফোন দিতাম একটা সময় এমন হয় যে আমি একদিন ফোন না দিলে ও দিত যেন আমারা স্বামী স্ত্রী এমন পরিস্থিতি হলে আমরা দুই জন পরামর্শ করে কাজী অফিসে গিয়ে গোপনে বিবাহ করি। আমাদের পরিবারের কেউ জানেনা। ঠিক তিন বছর পর আমার পরিবারের একজন আমাদের বিয়ের কাবিন দেখে আমাকে বিভিন্নভাবেই চাপ দিতে থাকেন এমন অবস্থায় আমারা দুই জন কাজী অফিসে গিয়ে পরামর্শ করে আপোষ খোলাতালাক পেপারের মধ্যেই সিগনেচার করছিলাম কাজী বলছেন আপনারা চাইলে পরে আবার কাবিন করলেই হবে। মুখে কোন কিছুই বলিনি আমারা। এখন আমরা যদি চাই পারিবারিক ভাবেই বিবাহ করতে পারব কি। কাজী আমাদের বলছে আমরা এখনও স্বামী স্ত্রী আছি শরিয়তমত। রাষ্ট্রীয়ভাবে কাবিন করলেই হবে। যদি আমাদের কোন সন্দেহ হয় তাহলে নতুন করে বিবাহ পড়লে হবে।
এখন আমাদের কি করা উচিত নতুন করে বিবাহ হলে কোন গুনাহ হবে কি। আমাদের কি তালাক হয়েছে। হলে কয় তালাক হয়েছেন।
নিবেদক,
নাম প্রকাশে অনিচ্ছুক
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মতে, খোলা তালাক দিলে তা এক তালাকে বাইন হিসেবে গণ্য হয়। আর তালাকে বাইন হলে ইদ্দত চলাকালীন স্বামী ইচ্ছা করলেও শুধু رجوع (ফেরত নেওয়া) যথেষ্ট নয়; বরং নতুন মহর দিয়ে পুনরায় বিবাহ করতে হবে এবং ইদ্দত শেষ হয়ে গেলেও স্বামী-স্ত্রী চাইলে নতুনভাবে মহর নির্ধারণ করে বৈধভাবে পুনরায় একত্র হতে পারে।
সুতরাং আপনাদের কাজী অফিসে গিয়ে খোলা তালাকনামায় সই (স্বাক্ষর) করার মাধ্যমে শরীয়তের দৃষ্টিতে এক তালাকে বাইন হয়েছে। এর দ্বারা স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গেছে। তবে এটি প্রথম তালাক হিসেবে গণ্য হবে, সুতরাং এখনো দুই তালাক বাকি রয়েছে। তাই ইদ্দত চলাকালীন সময়ে আপনার শুধু رجوع (ফেরত নেওয়া) নেওয়ার দ্বারাই বিবাহ বৈধ হবে না; বরং নতুন মহর দিয়ে স্বাক্ষির উপস্থিতিতে পুনরায় বিবাহ করতে হবে। আর ইদ্দত শেষ হলেও নতুন মহর দিয়ে আবার বৈধভাবে বিবাহ করা সম্ভব। এতে কোনো গুনাহ নেই, বরং এটিই শরীয়তের সঠিক সমাধান।
الادلة الشرعية
(سورة البقرة: ২৩০)
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ .
الدر المختار شرح تنوير الأبصار، ج
وقد ذهب الحنفية إلى أن الطلاق المكتوب سواء كان بخط الزوج أو على ورقة أوغيره،إذا وقع من الزوج فهو طلاق بائن من أول لحظة، لا يقع الرجوع إلا بعقد جديد ومهر جديد، وإنكانت الزوجة في عدتها فلا يجوز الرجوع دون عقد ومهر، وهذا مذهب الجماعة عند الحنفية."
الفقه على المذاهب الأربعة، ج
إذا وقع الطلاق كتابة عند كاتب العدل أو القاضي، فإنه يترتب عليه بطلان النكاح السابق وانتهاء العلاقة الزوجية، والرجوع من الزوج لا يكفي إلا بعقد جديد ومهر جديد، ويجب أن يكون العقد مطابقاً للشروط الشرعية للحفاظ على صحة النكاح."
فتح القدير شرح اللمعة الدمشقية، ج
الطلاق البائن بعد الكتابة أو الإقرار لا يمكن الرجوع فيه إلا بعقد جديد، والمهر الجديد شرط من شروط صحة الرجوع، وكل عقد سابق لا يبرئ الزوجين من الالتزام بالعقد الجديد، ويجب إتمام كافة شروط النكاح عند الرجوع."
حاشية الدسوقي على الشرح الكبير،
وقد نص الفقهاء على أن الطلاق المكتوب أو المعلن عن طريق الورقة لا يجوز الرجوع فيه إلا بعقد جديد، وإذا لم يتم العقد الجديد كان أي اجتماع بين الزوجين غير صحيح شرعاً، والمهر الجديد واجب للرجوع الشرعي."عدل لا يحل لها تمكينه
و الله اعلم بالصواب
كتبه
المجلس المشترك للإفتاء
بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش