বিমানে সফরকালে নামায আদায়ের বিধান
বিমানেসফরকরারসময়নামাজকিভাবেআদায়করব?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, শরিয়তের মূলনীতি হলো, যে জিনিসের ওপর মানুষের কপাল স্থিরভাবে রাখা যায়, সেই জিনিসের ওপর নামায আদায় করা জায়েয।
সুতরাং এ মূলনীতির ভিত্তিতে যেমনিভাবে সামুদ্রিক জাহাজে নামায পড়া বৈধ, তেমনিভাবে উড়ন্ত জাহাজ বা বিমানে চলাবস্থায়ও নামায আদায় করতে পারবে।
বি. দ্র.:কোনো অবস্থাতেই নামায কাযা করার অনুমতি নেই। কেননা, যেমনিভাবে ফরজ নামায পড়া ফরজ, তেমনিভাবে ফরজ নামায সঠিক সময়ে আদায় করাও ফরজ।
সূত্র:সূরা আন-নিসা, আয়াত ১০৩, সূরা আল-মুমিন, আয়াত ৯, জাদীদ ফিকহি মাসায়েল, ১/১৩০, আহসানুল ফাতাওয়া, ৪/৯০।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল