কোনো ব্যক্তি ট্রেনে মুসাফির অবস্থায় যোহরের নামায শুরু করল। নামায আদায়রত অবস্থায় ট্রেন তার নিজ শহরে প্রবেশ করল। এখন সে কত রাকাত নামায আদায় করবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, নামাযের শেষ সময়ের অবস্থার বিবেচনা করা হয়। সুতরাং কোনো মুসাফির নামায আদায়রত অবস্থায় নিজ শহরে প্রবেশ করলে সে মুকীম হয়ে যাবে। এক্ষেত্রে তার ইচ্ছাকৃতভাবে প্রবেশ করা বা অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করা এবং সেখানে বসবাসের নিয়ত থাকা বা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই তাকে পূর্ণ চার রাকাত নামায আদায় করতে হবে। অন্যথায় দুই রাকাত আদায় করতে হবে।

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া, ১/১৪২–১৪৩, রদ্দুল মুহতার, ২/৬১৩, মুখতাসারুত তাহাবী, ২/১০১, আল-জাওহারাতুন নাইয়ারাহ, ১/২১৯।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল