ওয়াতনে আসলি ও ওয়াতনে ইকামতের সংজ্ঞা কী?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মানুষের বসবাসের স্থান তথা ওয়াতন তিন প্রকার—
১. ওয়াতনে আসলি:যে স্থানে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেছে অথবা জন্মগ্রহণ না করলেও পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাসের নিয়ত করেছে, তাকে ওয়াতনে আসলি বলে।
২. ওয়াতনে ইকামত:যে স্থানে কোনো ব্যক্তি ১৫ দিন বা তার বেশি সময় অবস্থানের নিয়ত করে, তাকে ওয়াতনে ইকামত বলে।
৩. ওয়াতনে সুকনা:যে স্থানে কোনো মুসাফির ব্যক্তি ১৫ দিনের কম সময় অবস্থানের নিয়ত করে, তাকে ওয়াতনে সুকনা বলে।
সূত্র:ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৪২; বাদায়েউস সানায়ে, ১/২৮০; আল-মাওসুআ, ৪৪/৫৭–৫৮; আল-জাওহারাতুন নাইয়্যিরাহ, ১/২১৯; মাজমাউল আনহুর, ১/২৪৩; মু‘জামুল ফুকাহা, পৃষ্ঠা ৬৫৩; রদ্দুল মুহতার, ২/৬১৪; আপকে মাসায়েল, ৪/৮২।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল