কোনো মুসাফির ব্যক্তি একটি শহরে ১৫ দিন থাকার নিয়ত করে অবস্থান শুরু করল।  কিন্তু ২–৩ দিন পর নিয়ত পরিবর্তন করে ১৫ দিন পূর্ণ হওয়ার আগেই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন চলে যাওয়ার আগ পর্যন্ত বাকি দিনগুলোতে সে নামায কসর করবে, নাকি পূর্ণ নামায পড়বে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, নিয়ত কার্যকর হওয়ার জন্য আমল শর্ত। সুতরাং কেউ শুধু সফরের নিয়ত করলেই মুসাফির হয়ে যায় না; বরং সফর শুরু করে নিজ এলাকার সীমানা অতিক্রম করার পরই মুসাফির হিসেবে গণ্য হয়।

অতএব, কোনো ব্যক্তি কোনো শহরে ১৫ দিন অবস্থানের নিয়তে অবস্থান শুরু করার পর নিয়ত পরিবর্তন করে ১৫ দিন পূর্ণ হওয়ার আগেই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে, ওই শহরের সীমানা অতিক্রম করার আগ পর্যন্ত সে মুকীমই থাকবে। এ সময় তাকে পূর্ণ নামায আদায় করতে হবে। কেননা শুধু সফরের নিয়তে মুকীম ব্যক্তিকে মুসাফির হিসেবে গণ্য করার জন্য যথেষ্ট নয়।

সূত্র:মাবসূতুস সারাখসি, ১/২১৮; বাদায়েউস সানায়ে, ১/২৬৪; আল-বাহরুর রায়েক, ২/২২৭; ফাতাওয়ায়ে হাক্কানিয়া, ৩/৩৭৫।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল