কিছুদিন আগে আমি আমার স্ত্রীকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাই। আমার নিয়ত ছিল কমপক্ষে ১৫ দিন বেড়াব। কিন্তু আমার স্ত্রী সর্বোচ্চ এক সপ্তাহ বেড়ানোর সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে আমার সঙ্গে পীড়াপীড়ি করার পরও আমি রাজি হইনি। এরপর সে নিজের নিয়তের ওপর ভিত্তি করে নামায কসর করতে শুরু করে। বিষয়টি আমার ছোট ভাই জানতে পেরে বলেছে, তার কসর করা সহিহ হয়নি। তার নামায পূর্ণ পড়তে হবে এবং যেসব নামায কসর করেছে, সেগুলো আবার কাযা করতে হবে।

কিন্তু আমার স্ত্রী তা মানতে রাজি নয়। এখন জানার বিষয় হলো, আমার স্ত্রীর কসর করা কি সহিহ হয়েছে? আর কসর করা নামাযগুলো কি পুনরায় কাযা করতে হবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সফরে স্ত্রীর নিয়ত গ্রহণযোগ্য নয়; বরং স্বামী যে নিয়ত করবে, স্ত্রীর নামাযের বিধানও সেই নিয়তের ওপর নির্ভর করবে। স্বামীর নিয়ত অনুযায়ী কসর (চার রাকাতবিশিষ্ট ফরজ নামায দুই রাকাত পড়া) অথবা ইতমাম (চার রাকাতবিশিষ্ট ফরজ নামায পূর্ণ চার রাকাত পড়া) করতে হবে।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রী নিজের নিয়তের ভিত্তিতে নামায কসর করে সঠিক কাজ করেনি। তার কসর করা নামাযগুলো কাযা করতে হবে।

সূত্র:আল-বাহরুর রায়েক, ২/২৪৩; তাবয়ীনুল হাকায়েক, ১/৫২১; মারাকিল ফালাহ, পৃষ্ঠা ৪২৪।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল