লঞ্চ বা স্টিমারে নামায আদায় করার সময় কিবলামুখী হওয়া কি ফরজ? যদি ফরজ হয়, তাহলে নামায পড়া অবস্থায় লঞ্চ বা স্টিমার কিবলার দিক থেকে ঘুরে গেলে নামাযের বিধান কী হবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, লঞ্চ বা স্টিমারে নামায আদায় করার সময় কিবলামুখী হওয়া ফরজ। সুতরাং কোনো নামাযি ব্যক্তি শরয়ি ওজর ছাড়া-যেমন শত্রুর ভয় অথবা কিবলা নির্ণয় করতে না পারার মতো ওজর ছাড়া—কিবলামুখী না হলে তার নামায সহিহ হবে না।

আর নামায আদায়রত অবস্থায় লঞ্চ বা স্টিমার কিবলার দিক থেকে ঘুরে গেলে নামাযিকেও ঘুরে কিবলামুখী হওয়া আবশ্যক। এ অবস্থায় সে কিবলামুখী না হলে তার নামায সহিহ হবে না।

সূত্র:কিতাবুল আসল, ১/২৬৯; আল-মাবসূত, ২/৩; বাদায়েউস সানায়ে, ১/৩০৯; আল-মুহিতুল বুরহানি, ২/১৬৮; আল-বাহরুর রায়েক, ২/২০৭; ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ২/৫৪০; ইমদাদুল ফাত্তাহ, পৃষ্ঠা ৪৫৫; হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা ৪১০; আদ্দুররুল মুখতার, ২/৫৭৩; রদ্দুল মুহতার, ২/৫৭৩; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৬৪।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল