প্রশ্ন:মুসাফির ইমাম সালাম ফিরানোর পর মুকীম মুক্তাদিরা বাকি নামায পূর্ণ করার জন্য দাঁড়ালে কিরাত পড়বে কি না?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নোক্ত ক্ষেত্রে মুকীম মুক্তাদিরা যেহেতু লাহিকের বিধানপ্রাপ্ত, তাই বিশুদ্ধ মত অনুযায়ী তারা বাকি রাকাতগুলোতে কিরাত পড়বে না। তবে তাদের মধ্যে কেউ যদি মাসবুক হয়ে থাকে, তাহলে নামায শেষে মাসবুকের নিয়ম অনুযায়ী বাকি নামায আদায় করবে।
সূত্র:আদ্দুররুল মুখতার, ২/৬১০–৬১১; তাবয়ীনুল হাকায়েক, ১/৫১৬; আল-মুহিতুল বুরহানি, ২/১৪৩–১৪৪; ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ২/৫১৬।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল