প্রশ্ন:সফর সাধারণত কষ্টসাধ্য বিষয়। কিন্তু কখনো আমরা অত্যন্ত আরামের সঙ্গে সফরের দূরত্ব পরিমাণ পথ অতিক্রম করি এবং মুসাফির অবস্থায় স্বাভাবিকভাবে অবস্থান করি। এ অবস্থায়ও কি আমাদের নামায কসর করার সুযোগ থাকবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, সফরে কসর করার বিধান কষ্টের সঙ্গে সম্পৃক্ত নয়; বরং শরয়ি সফরের দূরত্ব অতিক্রম করার সঙ্গে সম্পৃক্ত। অতএব, প্রশ্নোক্ত অবস্থায় আপনারা মুসাফির থাকা পর্যন্ত নামায কসর করা শুধু জায়েযই নয়; বরং তা আদায় করা আবশ্যক।
সূত্র:রদ্দুল মুহতার, ২/১২৪; আল-বাহরুর রায়েক, ২/২২৯; ফাতাওয়ায়ে হাক্কানিয়া, ৩/৩৫০।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল