প্রশ্ন:কোনো ব্যক্তি সফর অবস্থায় চার রাকাতবিশিষ্ট নামায একাকী চার রাকাতই আদায় করেছে। এখন জানার বিষয় হলো, তার নামায কি পুনরায় পড়তে হবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুসাফির ব্যক্তি চার রাকাতবিশিষ্ট নামায আদায় করার সময় প্রথম দুই রাকাতের পর বৈঠক করে থাকলে তার নামায সহিহ হয়েছে। এ নামায পুনরায় পড়তে হবে না। তবে সালাম ফিরাতে বিলম্ব করার কারণে সে গুনাহগার হবে।
আর যদি প্রথম দুই রাকাতের পর বৈঠক না করে থাকে, তাহলে তার নামাযের ফরজিয়ত বাতিল হয়ে নফলে রূপান্তরিত হবে। এ অবস্থায় তাকে নামাযটি পুনরায় আদায় করতে হবে।
সূত্র:রদ্দুল মুহতার, ২/১২৮; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৩৯; আল-বাহরুর রায়েক, ২/২৩০; ফাতাওয়ায়ে হাক্কানিয়া, ৩/৩৪৯।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল