প্রশ্ন:সফরের দূরত্ব পরিমাণ পথ অতিক্রম করে শ্বশুরবাড়িতে অস্থায়ীভাবে ১৫ দিনের কম সময় অবস্থানের নিয়তে বেড়াতে গেলে মুসাফিরের নামায পড়বে, নাকি মুকীমের নামায পড়বে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বিশুদ্ধ মতানুযায়ী প্রশ্নোক্ত অবস্থায় মুসাফিরের নামায আদায় করতে হবে। অর্থাৎ চার রাকাতবিশিষ্ট ফরজ নামায দুই রাকাত পড়তে হবে।তবে স্ত্রী যদি সেখানে স্থায়ীভাবে বসবাস করে অথবা স্ত্রীর মৃত্যুর পর স্বামী সেখানে নিজের বাসস্থান বানিয়ে নেয়, তাহলে সে মুকীম হিসেবে গণ্য হবে এবং পূর্ণ চার রাকাত নামায আদায় করবে।
সূত্র:সহিহ বুখারি, ১/১৪৭; সুনানে তিরমিযি, ১/১২১; জাদীদ ফিকহি মাসায়েল, ১/১৪৪; রদ্দুল মুহতার, ১/৬১৪; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ২/২৭০; ইমদাদুল ফাতাওয়া, ২/৩০৭।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল