প্রশ্ন:মুসাফিরের কসর করার ক্ষেত্রে তার নিজ এলাকা বা শহরের সীমানা কীভাবে নির্ধারণ করা হবে? ঢাকার সীমানা কোন কোন জায়গা পর্যন্ত বিস্তৃত?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রত্যেক মুসাফিরের নিজ এলাকা বা শহরের আবাদি এলাকা ধারাবাহিকভাবে যতদূর পর্যন্ত বিস্তৃত, ততদূর পর্যন্ত তার নিজ এলাকা বা শহর হিসেবে গণ্য হবে। তবে মাঝখানে যদি বিস্তৃত কৃষিক্ষেত্র অথবা ১৩৭.১৬ মিটারের বেশি খালি জায়গা থাকে, তাহলে সেখান থেকে অন্য শহর হিসেবে গণ্য হবে।
এ সংজ্ঞা অনুযায়ী গাবতলী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, উত্তরা প্রভৃতি ঢাকা শহরের অন্তর্ভুক্ত। অতএব, সফরে যাওয়ার সময় এসব স্থান অতিক্রম করার আগ পর্যন্ত কসর করা যাবে না। একইভাবে ঢাকায় আসার সময় উল্লিখিত স্থানগুলোতে পৌঁছামাত্র ১৫ দিন অবস্থানের নিয়তকারীর ওপর মুকীমের বিধান কার্যকর হবে। অর্থাৎ তাকে পূর্ণ নামায আদায় করতে হবে।
সূত্র:রদ্দুল মুহতার, ২/৫৯৯; আল-বাহরুর রায়েক, ২/২২৯; ফাতাওয়ায়ে কাযিখান, ১/৮০; বেনায়া, ৩/১৪; আহসানুল ফাতাওয়া, ৪/৭০২।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল