প্রশ্ন:কোনো ব্যক্তি নিজ বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় আসে। তার বাড়ি থেকে ঢাকার দূরত্ব ৪৮ মাইল। ঢাকায় এসে সে ৩–৪ দিন অবস্থান করে। এ অবস্থায় জামাতের সঙ্গে এবং একাকী নামায পড়ার বিধান কী? উল্লেখ্য, ওই ব্যক্তি প্রতি সপ্তাহে ঢাকায় আসে এবং ভাড়া বাড়িতে অবস্থান করে।

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তি নিজ বাড়ি থেকে ঢাকায় এসে ভাড়া বাড়িতে ১৫ দিনের কম অবস্থান করায় শরিয়তের দৃষ্টিতে মুসাফির হিসেবে গণ্য হবে।

মুসাফির ব্যক্তি জামাতে নামায আদায় করলে ইমামের অনুসরণ করবে। অর্থাৎ ইমাম মুকীম হলে চার রাকাত এবং ইমাম মুসাফির হলে দুই রাকাত আদায় করবে।

আর একাকী নামায আদায় করলে চার রাকাতবিশিষ্ট ফরজ নামায দুই রাকাত পড়বে। তবে তিন রাকাতবিশিষ্ট নামাযে কসর নেই; তাই তা তিন রাকাতই আদায় করবে।

সূত্র:ইলাউস সুনান, ৭/৩১২; ইবনে আবি শাইবা, ৫/৩৮৩; ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ২/৫; বাদায়েউস সানায়ে, ১/২৮০; হেদায়া, ১/১৬৬।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল