প্রশ্ন:আমি মাদরাসায় পড়াশোনা করি। কোনো প্রয়োজনে মাদরাসা থেকে বাড়িতে যাই। মাদরাসা থেকে আমার বাড়ির দূরত্ব সফরের দূরত্ব পরিমাণ। এখন যদি আমি বাড়ি থেকে মাদরাসায় ১০ দিনের জন্য আসি, তাহলে নামায কসর করব, নাকি পূর্ণ পড়ব?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, ওয়াতনে আসলি (স্থায়ী বাসস্থান) দ্বারা ওয়াতনে ইকামত (সাময়িক বাসস্থান) বাতিল হয়ে যায়। আবার এক ওয়াতনে ইকামত অন্য ওয়াতনে ইকামতকেও বাতিল করে দেয়। আপনার বাড়ি আপনার ওয়াতনে আসলি এবং মাদরাসা আপনার ওয়াতনে ইকামত।

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যখন মাদরাসা থেকে বাড়িতে চলে এসেছেন, তখন মাদরাসার ওয়াতনে ইকামত বাতিল হয়ে গেছে। পরবর্তীতে মাদরাসায় গিয়ে ১০ দিন অবস্থানের নিয়ত করায় আপনি মুকীম হবেন না; বরং মুসাফির হিসেবেই থাকবেন। তাই আপনাকে নামায কসর করতে হবে।

সূত্র:ইলাউস সুনান, ৭/৩১২; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৬৫; বাদায়েউস সানায়ে, ১/২৮০–২৮১; আল-মাবসূত, ১/২১৬; আল-মুহিতুল বুরহানি, ২/১২৮।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল