প্রশ্ন:মুসাফির ব্যক্তি মুকীম ইমামের পেছনে ইক্তেদা করে দুই রাকাত আদায় করার পর ইচ্ছাকৃতভাবে সালাম ফিরিয়ে ফেলে অথবা অন্য কোনো কাজের মাধ্যমে নামায ভেঙে ফেলে, তাহলে তার কয় রাকাত কাযা করতে হবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুসাফির ব্যক্তির জন্য প্রশ্নে বর্ণিত অবস্থায় দুই রাকাত নামায কাযা করতে হবে। কেননা, সে মুসাফির এবং মুসাফিরের জন্য চার রাকাতবিশিষ্ট ফরজ নামাযের পরিবর্তে দুই রাকাত আদায় করা ফরজ। তবে মুকীম ইমামের ইক্তেদা করার কারণে তার ওপর চার রাকাত আদায় করা আবশ্যক হয়েছিল। কিন্তু ইমামের ইক্তেদা বাতিল করে দেওয়ার কারণে ওই বিধানও বাতিল হয়ে গেছে।
সূত্র:ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ২/২২; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৪২; আল-বাহরুর রায়েক, ২/২৩৫–২৩৬।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল