প্রশ্ন: কোনো স্থানে পৌঁছার একাধিক পথ রয়েছে। একটি সড়কপথ, অন্যটি নৌপথ। এক পথে শরয়ি সফরের দূরত্ব পূর্ণ হয়, আর অন্য পথে শরয়ি সফরের দূরত্ব পূর্ণ হয় না। এ অবস্থায় কোন পথের বিবেচনায় নামায ও রোজার বিধান নির্ধারিত হবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো স্থানে যাওয়ার একাধিক পথ থাকলে ব্যক্তি যে পথে সফর করবে, সে পথের দূরত্বের ভিত্তিতেই তাকে মুসাফির অথবা মুকীম হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ যে পথে সফর করেছে, সেই পথের দূরত্ব যদি শরয়ি সফরের দূরত্বের সমান হয়, তাহলে সে মুসাফির হবে। অন্যথায় মুকীম হিসেবে গণ্য হবে।
সূত্র: সূরা আন-নিসা, আয়াত ১০১; খুলাসাতুল ফাতাওয়া, ১/১৯৮; আল-বাহরুর রায়েক, ২/২২৮; বাদায়েউস সানায়ে, ১/২৬৩; আদ্দুররুল মুখতার, ২/১২৩; ফাতাওয়ায়ে হাক্কানিয়া, ৩/৩৫৩।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল