প্রশ্ন: লঞ্চের চাকরিজীবীরা মুকীম হিসেবে পূর্ণ নামায আদায় করবে, নাকি মুসাফির হিসেবে কসর আদায় করবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, লঞ্চের চাকরিজীবীরা দায়িত্ব পালনরত অবস্থায় সর্বদা মুসাফির হিসেবে গণ্য হবে। ফলে তাদের চার রাকাতবিশিষ্ট ফরজ নামায দুই রাকাত আদায় করতে হবে।
তবে লঞ্চঘাট যদি কোনো চাকরিজীবীর নিজ এলাকায় অবস্থিত হয় এবং সেখানে লঞ্চ নোঙর করা থাকে, তাহলে সে মুকীম হিসেবে গণ্য হবে এবং তাকে পূর্ণ নামায আদায় করতে হবে।
সূত্র: হেদায়া, ১/১৬৬; রদ্দুল মুহতার, ২/৬০৩, ৬০৬; ইমদাদুল আহকাম, ২/৩২৯; ইমদাদুল ফাতাওয়া, ১/৫৭৫।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল