প্রশ্ন: কারও গন্তব্যস্থলে যাওয়ার তিনটি পথ রয়েছে। এর মধ্যে একটি পথ ৯০ কিলোমিটার, দ্বিতীয়টি ৬৫ কিলোমিটার এবং তৃতীয়টি নদীপথে ৬০ কিলোমিটার। এ অবস্থায় সে যদি নদীপথে সফর করে, তাহলে তার পূর্ণ নামায পড়তে হবে, নাকি কসর করতে হবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, শরয়ি সফরের দূরত্ব নির্ধারণের ক্ষেত্রে যে পথ দিয়ে সফর করা হয়, সেই পথের দূরত্বই বিবেচিত হবে। অর্থাৎ যে পথ দিয়ে সফর করা হচ্ছে, সেই পথটি যদি শরয়ি সফরের দূরত্বের সমান হয়, তাহলে নামায কসর করবে। আর যদি ওই পথের দূরত্ব শরয়ি সফরের দূরত্বের সমান না হয়, তাহলে কসর করবে না।
অতএব, প্রশ্নে বর্ণিত অবস্থায় ব্যক্তি যেহেতু ৬০ কিলোমিটারের নদীপথে সফর করছে এবং এ দূরত্ব শরয়ি সফরের দূরত্বের সমান নয়, তাই সে কসর করবে না; বরং পূর্ণ নামায আদায় করবে।
সূত্র: আল-বাহরুর রায়েক, ২/২২৮; আদ্দুররুল মুখতার, ২/৬০৩; রদ্দুল মুহতার, ২/৬০৩; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৩৮; ফাতাওয়ায়ে রহীমিয়া, ৫/১৬৮; আপ কে মাসাইল, ৪/৮০।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল