প্রশ্ন: মুসাফির ব্যক্তি যদি মুকীম ইমামের পেছনে ইক্তেদা করে, তাহলে পূর্ণ নামায পড়বে, নাকি কসর করবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুকীম ইমামের পেছনে ইক্তেদাকারী মুসাফির মুসল্লিকেও পূর্ণ নামায আদায় করতে হবে। মুকীম ইমামের পেছনে ইক্তেদা করার কারণে মুসাফিরের কসরের বিধান আর কার্যকর থাকবে না।
সূত্র: সহিহ বুখারি, ১/৯২; বাদায়েউস সানায়ে, ১/২৭৬; আল-বাহরুর রায়েক, ৬/২৩৫; হেদায়া, ১/১৬৬; রদ্দুল মুহতার, ২/৬২০।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল