প্রশ্ন: মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সুন্নাত নামায আদায় করবে কি না? জানালে উপকৃত হব।
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুসাফির ব্যক্তির যদি যানবাহন, কাফেলা ইত্যাদি চলে যাওয়ার আশঙ্কা না থাকে এবং তাড়াহুড়াও না থাকে, তাহলে সে সুন্নাত নামায আদায় করবে। আর যদি যানবাহন বা কাফেলা চলে যাওয়ার আশঙ্কা থাকে কিংবা তাড়াহুড়ার প্রয়োজন হয়, তাহলে সুন্নাত নামায আদায় করা আবশ্যক নয়।
সূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৩৯; আদ্দুররুল মুখতার, ২/৬১৩; আল-ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু, ২/১৩৭২; ফাতাওয়ায়ে রহীমিয়া, ৫/৪।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল