প্রশ্ন: কোনো মুসাফির ব্যক্তি জুমার নামাযের ইমামতি করলে তার ইমামতি সহিহ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো মুসাফির ব্যক্তি সহিহ-শুদ্ধভাবে কিরাত পাঠে সক্ষম হলে এবং ইমামতির অন্যান্য যোগ্যতা তার মধ্যে বিদ্যমান থাকলে তার জন্য জুমার নামাযের ইমামতি করা জায়েয ও সহিহ হবে।
সূত্র: ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ২/২৬৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৪৮; রদ্দুল মুহতার, ২/১৫৫।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল