প্রশ্ন: আমরা জানি, সফরের মধ্যে চার রাকাতবিশিষ্ট নামায দুই রাকাত পড়তে হয়। কিন্তু কোনো ব্যক্তি সফররত থাকা অবস্থায় নামাযের ওয়াক্ত হয়ে গেল এবং সে মনে করল, বাড়িতে ফেরার পরও নামাযের ওয়াক্ত বাকি থাকবে। এ অবস্থায় সে সফরেই নামায আদায় করবে, নাকি বাড়িতে পৌঁছা পর্যন্ত অপেক্ষা করবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি সফরে থাকা অবস্থায় নামাযের ওয়াক্ত হয়ে গেলে তার জন্য চার রাকাতবিশিষ্ট ফরজ নামায কসর তথা দুই রাকাত আদায় করা জরুরি। যদিও বাড়িতে পৌঁছার পরও ওই নামাযের ওয়াক্ত বাকি থাকবে। কেননা সময়মতো নামায আদায় করাই উত্তম।

তবে সফরে নামায আদায় করা সম্ভব না হলে এবং বাড়িতে পৌঁছার পরও নামাযের ওয়াক্ত বাকি থাকলে চার রাকাতবিশিষ্ট নামায চার রাকাতই আদায় করবে। আর বাড়িতে পৌঁছার আগেই ওয়াক্ত শেষ হয়ে গেলে সফর অবস্থায় ছুটে যাওয়া নামাযের কাযা সফরের বিধান অনুযায়ী আদায় করবে।

সূত্র: সুনানে তিরমিযি, ১/১২১; ফাতাওয়ায়ে কাযিখান, ১/৮১; আল-মুহিতুল বুরহানি, ২/১৪৪; রদ্দুল মুহতার, ১/৬০৪; ফাতাওয়ায়ে রহীমিয়া, ১/২৩৯; ফাতাওয়ায়ে দারুল উলুম, ৪/৪৮২।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল