প্রশ্ন: মুসাফির ব্যক্তি যদি মুকীম ইমামের নামাযের শেষ সময়ে, অর্থাৎ তৃতীয় বা চতুর্থ রাকাতে ইক্তেদা করে, তাহলে সে মুকীমের নামায পড়বে, নাকি মুসাফিরের নামায তথা কসর করবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুসাফির মুক্তাদি যখন মুকীম ইমামের ইক্তেদা করবে, তখন ইমামের অনুসরণের কারণে তাকে পূর্ণ নামায আদায় করতে হবে। যদিও মুসাফির মুক্তাদি নামাযের শেষ পর্যায়ে, এমনকি শেষ বৈঠকে ইক্তেদা করে থাকে।

সূত্র: রদ্দুল মুহতার, ২/১৩০; হাশিয়াতুত তাহতাবী, পৃষ্ঠা ৪২৭; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৪২; আল-বাহরুর রায়েক, ২/২৩৬।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল