প্রশ্ন: কোনো মুসাফির ব্যক্তি মুকীম ইমামের পেছনে চার রাকাতবিশিষ্ট নামাযের তৃতীয় রাকাতে শরিক হয়ে শেষের দুই রাকাত পড়ে মুসাফির মনে করে ইমামের সঙ্গে সালাম ফিরিয়ে দেয়। পরে জানতে পারে, তার ওপর চার রাকাত ফরজ ছিল। এখন সে নামাযটি পুনরায় আদায় করলে দুই রাকাত পড়বে, নাকি চার রাকাত?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুসাফির ব্যক্তি কোনো মুকীম ইমামের পেছনে নামাযের ওয়াক্তের মধ্যে ইক্তেদা করলে তাকে মুকীম ইমামের অনুসরণে পূর্ণ নামায আদায় করতে হবে।  তবে ওয়াক্ত শেষ হওয়ার পর হলে সে মুসাফিরের বিধান অনুযায়ী নামায আদায় করবে। অতএব, প্রশ্নে বর্ণিত অবস্থায় ওই ব্যক্তি একাকী দুই রাকাত আদায় করবে।

সূত্র: রদ্দুল মুহতার, ১/৭৪১; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৪২; আহসানুল ফাতাওয়া, ৪/৮০।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল