প্রশ্ন: কোনো মুসাফির ব্যক্তি মুকীম অথবা অন্য মুসাফির মুসল্লিদের ইমামতি করতে গিয়ে ভুলে চার রাকাত পড়ে। অতঃপর সালাম ফেরানোর আগে সেজদায়ে সাহু করে। এ অবস্থায় সবার নামায সহিহ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুসাফির ইমাম ভুলে চার রাকাত পড়ে সেজদায়ে সাহু করলে ইমাম ও তাঁর সঙ্গে থাকা অন্য মুসাফির মুক্তাদিদের নামায আদায় হয়ে যাবে। কিন্তু মুকীম মুক্তাদিদের নামায আদায় হবে না।
কেননা মুসাফির ইমাম ও মুসাফির মুক্তাদিদের চার রাকাতের প্রথম দুই রাকাত ফরজ এবং শেষ দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে। পক্ষান্তরে মুকীমদের জন্য চার রাকাতই ফরজ। আর নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারীর ইক্তেদা সহিহ হয় না।
সূত্র: রদ্দুল মুহতার, ২/৬১২; ফাতাওয়ায়ে রহীমিয়া, ৫/১০।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল