প্রশ্ন: কোনো ব্যক্তি তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীকে বলল, ‘তুমি যদি ঘরে প্রবেশ করো, তাহলে আমি তোমার সঙ্গে রুজআত করলাম’ অথবা ‘আগামীকাল হলে আমি তোমার সঙ্গে রুজআত করলাম।’ এভাবে শর্তযুক্ত রুজআত করলে কি তা সহিহ হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, রুজআতকে ভবিষ্যতের কোনো শর্তের সঙ্গে যুক্ত করা সহিহ নয়। যেমন, স্বামী যদি বলে, ‘তুমি অমুক কাজ করলে আমি তোমার সঙ্গে রুজআত করলাম’ অথবা ‘আগামীকাল হলে আমি তোমার সঙ্গে রুজআত করলাম’, তাহলে এভাবে বলার মাধ্যমে রুজআত সংঘটিত হবে না। সুতরাং: রুজআতকে ভবিষ্যতের কোনো শর্তের সঙ্গে ঝুলিয়ে রাখা সহিহ নয়; বরং রুজআত সরাসরি কার্যকরভাবে সম্পন্ন করতে হবে।

 

সূত্র:* আল-ফাতাওয়াত তাতারখানিয়া, কিতাবুত তালাক, ৫/১৪১, নং ৭৪৮৪, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৫/৯৪, যাকারিয়া; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৭০, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৩/৮৩; মাজমাউল আনহুর, ২/২৭, মাকতাবাতু ফাকীহিল উম্মাহ, দেওবন্দ।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা