প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে এক বা দুই তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন রুজআত করল। এরপর তার স্ত্রীর ওপর কতটি তালাক দেওয়ার অধিকার অবশিষ্ট থাকবে? রুজআতের মাধ্যমে কি নতুন করে তিন তালাকের অধিকার ফিরে আসবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বাধীন নারীর ক্ষেত্রে শরিয়ত তিন তালাকের অধিকার নির্ধারণ করেছে। স্বামী যদি এক বা দুই তালাক দেওয়ার পর ইদ্দত চলাকালীন রুজআত করে, তাহলে পূর্বে প্রদত্ত তালাকগুলো গণনায় বহাল থাকবে। রুজআতের মাধ্যমে নতুন করে তিন তালাকের অধিকার ফিরে আসবে না; বরং কেবল অবশিষ্ট তালাকের অধিকার থাকবে।

অতএব, এক তালাক দেওয়ার পর রুজআত করলে দুই তালাক এবং দুই তালাক দেওয়ার পর রুজআত করলে এক তালাক অবশিষ্ট থাকবে। অবশিষ্ট তালাকও দিয়ে দিলে স্ত্রী তার জন্য মুগাল্লাযা বায়েন হয়ে যাবে। সুতরাং: রুজআতের পর স্বামীর জন্য নতুন করে তিন তালাকের অধিকার সৃষ্টি হয় না; বরং পূর্বে প্রদত্ত তালাক বাদ দিয়ে অবশিষ্ট তালাকের অধিকার বহাল থাকে।

 

সূত্র:* কাশফুল আসরার শরহুল মানার, ১/৩৪১, কাদীম; মুস্তাফাদ: তা'লীকাতে ফাতাওয়া মাহমুদিয়া, বাবুর রুজআহ, ১৩/৩৭০, ধাবেল; মাজমাউল আনহুর, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ২/৮৬–৮৭, মাকতাবাতু ফাকীহিল উম্মাহ, দেওবন্দ।

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা