প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন একদিন বলল, ‘আমি গতকাল তোমার সঙ্গে রুজআত করেছিলাম।’ স্ত্রী এ কথা অস্বীকার করলে স্বামীর বক্তব্য গ্রহণযোগ্য হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, ইদ্দত চলাকালীন স্বামী যদি বলে, ‘আমি গতকাল তোমার সঙ্গে রুজআত করেছিলাম’, তাহলে তার বক্তব্য গ্রহণযোগ্য হবে। স্ত্রী তা অস্বীকার করলেও স্বামীর বক্তব্য গ্রহণ করা হবে। কেননা ইদ্দত চলাকালীন স্বামীর রুজআত করার অধিকার বহাল রয়েছে। আর যার কোনো কাজ করার অধিকার রয়েছে, তার সে কাজ সম্পন্ন হওয়ার সংবাদ দেওয়ার অধিকারও রয়েছে।

সুতরাং: ইদ্দত চলাকালীন স্বামী পূর্বে রুজআত করার দাবি করলে তার বক্তব্য গ্রহণযোগ্য হবে, যদিও স্ত্রী তা অস্বীকার করে।

 

সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৯–৩০, যাকারিয়া; ফাতহুল কাদীর, ৪/১৪৬, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৪২, নং ৮৪৯১, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, ৫/১৮১, নং ৫৫৩৩; মাজমাউল আনহুর, ২/৮৩, মাকতাবাতু ফাকীহিল উম্মাহ, দেওবন্দ।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা